Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ভারতে করোনায় মৃত্যুহার ২.৮৭ শতাংশ, বিশ্বে সবথেকে কম, দাবি স্বাস্থ্যমন্ত্রকের

দ্য ওয়াল ব্যুরো: ভারতে দিন দিন করোনা আক্রান্তের সংখ্যা বাড়লেও মৃত্যুহার কমছে। বর্তমানে দেশে করোনায় মৃত্যুহার ২.৮৭ শতাংশ। এই মৃত্যুহার বিশ্বে সবথেকে কম বলেই দাবি করল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। মঙ্গলবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের যুগ্ম সচ

ভারতে করোনায় মৃত্যুহার ২.৮৭ শতাংশ, বিশ্বে সবথেকে কম, দাবি স্বাস্থ্যমন্ত্রকের

শেষ আপডেট: 27 May 2020 03:23

দ্য ওয়াল ব্যুরো: ভারতে দিন দিন করোনা আক্রান্তের সংখ্যা বাড়লেও মৃত্যুহার কমছে। বর্তমানে দেশে করোনায় মৃত্যুহার ২.৮৭ শতাংশ। এই মৃত্যুহার বিশ্বে সবথেকে কম বলেই দাবি করল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। মঙ্গলবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের যুগ্ম সচিব লব আগরওয়াল বলেন, “ভারতে এপ্রিল মাসে কোভিড ১৯-এ মৃত্যুহার ছিল ৩.৩৮ শতাংশ। এক মাস পরে তা কমে দাঁড়িয়েছে ২.৮৭ শতাংশ। সেখানে বিশ্বে মৃত্যুহার ৬.৪ শতাংশ। ভারতের মৃত্যহার বিশ্বে সবথেকে কম।” তারপরেই অবশ্য লব আগরওয়াল বলেন, এখানে সেইসব দেশগুলির হিসেব দেখা হয়েছে যেখানে আক্রান্তের সংখ্যা বেশি। যেসব দেশে কম আক্রান্ত হয়েছে, সেগুলিকে হিসেব করা হয়নি। কারণ, ভারত সম্প্রতি করোনা আক্রান্তের সংখ্যায় বিশ্বের প্রথম ১০ দেশের মধ্যে ঢুকে পড়েছে। এই মৃত্যুহার কমার পিছনে মূলত তিনটি কারণের কথা জানিয়েছেন লব আগরওয়াল। প্রথম হল লকডাউন। স্বাস্থ্যমন্ত্রকের মতে ভারতে সঠিক সময়ে লকডাউনের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। নয়তো এই সংক্রমণ অনেক বেড়ে যেত। সেইসঙ্গে যেভাবে ধাপে ধাপে লকডাউন বাড়ানো হয়েছে ও তার সঙ্গে পরিষেবায় ছাড় দেওয়া হয়েছে তার প্রশংসা করেছে স্বাস্থ্যমন্ত্রক।

আরও পড়ুন নোকিয়ার ৪২ কর্মী কোভিড পজিটিভ, তামিলনাড়ুর কারখানা বন্ধ করল মোবাইল কোম্পানি

দ্বিতীয় কারণ হিসেবে নমুনা পরীক্ষার সংখ্যা বাড়ার কথা বলেছেন লব আগরওয়াল। তিনি বলেন, “বর্তমানে প্রতিদিন দেড় লক্ষ মতো টেস্ট হচ্ছে। ফলে আক্রান্তের সংখ্যা বাড়বে এটাই স্বাভাবিক। কারণ এমন অনেক আক্রান্তের সন্ধান পাওয়া যাচ্ছে যাঁদের মধ্যে উপসর্গ নেই বা থাকলেও খুবই কম। টেস্ট না করলে তাঁদের সংক্রমণ ধরা পড়ত না।” মৃত্যুহার কমার তৃতীয় কারণ হিসেবে দেশের স্বাস্থ্য পরিষেবার কথা বলা হয়েছে। স্বাস্থ্যমন্ত্রকের যুগ্ম সচিবের মতে, ভারতে যেভাবে রোগীর সংক্রমণের তীব্রতা ও উপসর্গ অনুযায়ী হাসপাতাল ভাগ করে দেওয়া হয়েছে, ও যেভাবে ডাক্তার-নার্স ও স্বাস্থ্যকর্মীরা কাজ করেছেন, তার ফলেই মৃত্যুহার ক্রমাগত কমেছে। এই পুরো প্রক্রিয়া একটা নির্দিষ্ট নিয়মে চলেছে। এই মুহূর্তে হাসপাতালে ভর্তি অ্যাকটিভ আক্রান্তদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় থাকা রোগীর পরিমাণ খুব কম বলেই জানিয়েছে স্বাস্থ্যমন্ত্রক।

```