Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিত

বিরিয়ানি, সিগারেটে জেলের ভিতর আলাদা খাতির দাউদের ভাইকে, সাসপেন্ড ৫ পুলিশকর্মী

দ্য ওয়াল ব্যুরো: গত বছরের সেপ্টেম্বর মাসে তোলাবাজির অভিযোগে গ্রেফতার হয়েছিলেন দাউদ ইব্রাহিমের ভাই ইকবাল কাসকর। থানে পুলিশের দুর্নীতি দমন শাখা  দুই সঙ্গী-সহ কাসকারকে গ্রেফতার করেছিল। আপাতত তিনি মহারাষ্ট্রের থানের জেলেই বন্দি। কিন্তু তাকে যত্

বিরিয়ানি, সিগারেটে জেলের ভিতর আলাদা খাতির দাউদের ভাইকে, সাসপেন্ড ৫ পুলিশকর্মী

শেষ আপডেট: 27 October 2018 14:21

দ্য ওয়াল ব্যুরো: গত বছরের সেপ্টেম্বর মাসে তোলাবাজির অভিযোগে গ্রেফতার হয়েছিলেন দাউদ ইব্রাহিমের ভাই ইকবাল কাসকর। থানে পুলিশের দুর্নীতি দমন শাখা  দুই সঙ্গী-সহ কাসকারকে গ্রেফতার করেছিল। আপাতত তিনি মহারাষ্ট্রের থানের জেলেই বন্দি। কিন্তু তাকে যত্নআত্তি করতে গিয়েই এ বার সাসপেন্ড হলেন পাঁচ পুলিশকর্মী। এরমধ্যে আবার একজন সাব ইনস্পেক্টর। দাঁত এবং বুকে ব্যথার জন্য আদালতের নির্দেশে বৃহস্পতিবার দাউদের ভাইকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। মেডিক্যাল চেক-আপের সময়ই একটি বেসরকারি চ্যানেলের তোলা ভিডিওতে ধরা পড়ে কাসকরের আলাদা খাতির পাওয়ার বিষয়টি। দেখা যায় পুলিশের সামনেই লম্বা সিগারেটে সুখটান দিচ্ছে আন্ডার ওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিমের ভাই। সেই ফুটেজে এ-ও দেখা যায়, কাসকর পয়সা দিচ্ছেন এক পুলিশকর্মীকে। আর ওই পুলিশকর্মী তার হাতে খানিকক্ষণ পর ধরিয়ে দিচ্ছেন বিরিয়ানির প্যাকেট। হাসপাতালের চিকিৎসক জানিয়েছেন, দাঁতে ব্যথা নিয়ে কাসকরকে আনা হয়েছিল। আমরা তাকে নির্দিষ্ট বিভাগে পাঠিয়ে দিয়েছিলাম। দাঁত তলার অনুরোধ করলেও সেটা বৃহস্পতিবার করা যায়নি। কারণ হিসেবে ওই চিকিৎসক বলেন, কাসকরের ডায়াবেটিস রয়েছে। তাই রক্তপরীক্ষা না করে দাঁতের অস্ত্রোপচার করা যায়নি। নমুনা সংগ্রহ করা হয়েছে। থানে পুলিশের যুগ্ম কমিশনার মধুকর পাণ্ডে পাঁচ পুলিশকর্মীকে সাসপেনশনের অর্ডার ধরিয়েছেন বলে পুলিশের তরফে জানানো হয়েছে। তবে কোন পাঁচ জনকে সাসপেন্ড করা হয়েছে তা প্রকাশ্যে আনা হবে না বলে জানিয়েছে পুলিশ।

The Wall-এর ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন 

 

```