Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

দৈনিক সুস্থতা নামল ১৩ হাজারে, ২৪ ঘণ্টায় অবশ্য আরও কমেছে অ্যাকটিভ রোগীর সংখ্যা

দ্য ওয়াল ব্যুরো: গত ২৪ ঘণ্টায় কমেছে দৈনিক আক্রান্তের সংখ্যা। সোমবার তা নেমে গিয়েছে ১৩ হাজারে। অবশ্য এক ধাক্কায় ১৩ হাজারে নেমে গিয়েছে দৈনিক সুস্থতার সংখ্যাও। কিন্তু তারপরেও আক্রান্তের থেকে সুস্থতার সংখ্যা বেশি হওয়ায় কমেছে অ্যাকটিভ রোগীর সংখ্

দৈনিক সুস্থতা নামল ১৩ হাজারে, ২৪ ঘণ্টায় অবশ্য আরও কমেছে অ্যাকটিভ রোগীর সংখ্যা

শেষ আপডেট: 25 January 2021 04:38

দ্য ওয়াল ব্যুরো: গত ২৪ ঘণ্টায় কমেছে দৈনিক আক্রান্তের সংখ্যা। সোমবার তা নেমে গিয়েছে ১৩ হাজারে। অবশ্য এক ধাক্কায় ১৩ হাজারে নেমে গিয়েছে দৈনিক সুস্থতার সংখ্যাও। কিন্তু তারপরেও আক্রান্তের থেকে সুস্থতার সংখ্যা বেশি হওয়ায় কমেছে অ্যাকটিভ রোগীর সংখ্যা। দেড় মাসের বেশি সময় ধরে ছবিটা এই রকম। অর্থাৎ দৈনিক সুস্থতার সংখ্যা বেশি হওয়ায় বাড়ছে সুস্থতার হারও। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৩ হাজার ২০৩ জন আক্রান্ত হয়েছেন। এর ফলে ২৫ জানুয়ারি, সোমবার, সকাল ৮টা পর্যন্ত ভারতে মোট আক্রান্তের সংখ্যা ১ কোটি ৬ লাখ ৬৭ হাজার ৭৩৬ জন। বুলেটিন জানাচ্ছে, গত ২৪ ঘণ্টায় ভারতে করোনা আক্রান্ত হয়ে ১৩১ জনের মৃত্যু হয়েছে। অর্থাৎ দেশে করোনায় মৃতের সংখ্যা ১ লাখ ৫৩ হাজার ৪৭০ জন। ভারতে করোনায় মৃত্যুহার ১.৪৪ শতাংশ। স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিন জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ১৩ হাজার ২৯৮ জন। ভারতে মোট সুস্থ হয়ে ওঠা ব্যক্তির সংখ্যা ১ কোটি ৩ লাখ ৩০ হাজার ৮৪ জন। এই মুহূর্তে দেশে সুস্থতার হার ৯৬.৮৩ শতাংশ। অর্থাৎ এই মুহূর্তে দেশে সক্রিয় রোগীর সংখ্যা ১ লাখ ৮৪ হাজার ১৮২ জন। মোট আক্রান্তের ১.৭৩ শতাংশ রোগী এই মুহূর্তে অ্যাকটিভ রয়েছেন।

```