Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?

এগিয়ে আসছে ঘূর্ণিঝড় বুরেভি, শুক্রবার আঘাত হানবে তামিলনাড়ুতে, সতর্কবার্তা মৌসম ভবনের

দ্য ওয়াল ব্যুরো: এক সপ্তাহের মধ্যে দ্বিতীয়বার ঘূর্ণিঝড়ের কবলে পড়তে চলেছে তামিলনাড়ু উপকূল। ক’দিন আগেই ঘূর্ণিঝড় নিভারের ধাক্কায় বেশ ক্ষতি হয়েছে দক্ষিণের এই রাজ্যের। সেই রেশ মিটতে না মিটতেই এবার ধেয়ে আসছে আর এক ঘুর্ণিঝড় বুরেভি। ইন্ডিয়ান মিটিওর

এগিয়ে আসছে ঘূর্ণিঝড় বুরেভি, শুক্রবার আঘাত হানবে তামিলনাড়ুতে, সতর্কবার্তা মৌসম ভবনের

শেষ আপডেট: 2 December 2020 03:41

দ্য ওয়াল ব্যুরো: এক সপ্তাহের মধ্যে দ্বিতীয়বার ঘূর্ণিঝড়ের কবলে পড়তে চলেছে তামিলনাড়ু উপকূল। ক’দিন আগেই ঘূর্ণিঝড় নিভারের ধাক্কায় বেশ ক্ষতি হয়েছে দক্ষিণের এই রাজ্যের। সেই রেশ মিটতে না মিটতেই এবার ধেয়ে আসছে আর এক ঘুর্ণিঝড় বুরেভি। ইন্ডিয়ান মিটিওরোলজিক্যাল ডিপার্টমেন্ট বা মৌসম ভবনের ঘূর্ণিঝড় সতর্কবার্তা শাখার তরফে এই কথা জানানো হয়েছে। মৌসম ভবন জানিয়েছে, ৪ ডিসেম্বর অর্থাৎ শুক্রবার তামিলনাড়ু উপকূলে আছড়ে পড়ার কথা এই ঘূর্ণিঝড়ের। তবে তার রূপ নিভারের মতো ভয়ঙ্কর হবে না বলেই মনে করা হচ্ছে। মৌসম ভবনের অধিকর্তা মৃত্যুঞ্জয় মহাপাত্র জানিয়েছেন, নিভারে যতটা ক্ষতি তামিলনাড়ুতে হয়েছে বুরেভিতে তার থেকে কম ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। জানা গিয়েছে, বুধবার প্রথমে শ্রীলঙ্কাতে আঘাত হানবে এই বুরেভি। তারপরে তা তামিলনাড়ু উপকূলে আসবে। শ্রীলঙ্কাতে প্রথমে আঘাত করার জন্য এই সাইক্লোনের গতি অনেকটাই কমে যাবে। ফলে তামিলনাড়ুতে আঘাতের সময় তার প্রভাব কম হবে বলে মনে করা হচ্ছে। মৌসম ভবন জানিয়েছে, বুধবার রাতে শ্রীলঙ্কার ত্রিঙ্কোমালির উপর দিয়ে যাওয়ার কথা এই বুরেভির। সেই সময় এই ঘূর্ণিঝড়ের গতিবেগ হওয়ার কথা ঘণ্টায় ৭৫ থেকে ৮৫ কিলোমিটার। সর্বোচ্চ ৯৫ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে এই সাইক্লোন শ্রীলঙ্কা উপকূল অতিক্রম করবে বলে পূর্বাভাস। আইএমডি-র তরফে আরও বলা হয়েছে, শ্রীলঙ্কা অতিক্রম করার পরে আরও পশ্চিম দিকে অগ্রসর হবে এই ঘূর্ণিঝড়। বৃহস্পতিবার সকালে মান্নার উপসাগরের কাছে তা পৌঁছনোর কথা। তারপরে পশ্চিম-দক্ষিণ পশ্চিম দিকে অগ্রসর হবে বুরেভি। অবশেষে শুক্রবার সকালে কন্যাকুমারী ও পাম্বানের মধ্যে দিয়ে তামিলনাড়ু উপকূলে আছড়ে পড়ার কথা তার। এই ঘূর্ণিঝড়ের কারণে বৃহস্পতিবার থেকে তামিলনাড়ু ও দক্ষিণ কেরলে লাল সতর্কতা জারি করেছে মৌসম ভবন।

```