Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

কালপ্রিটকে ছাড় নয়, গুলি কাণ্ডে দিল্লির পুলিশ কমিশনারকে নির্দেশ অমিত শাহের

দ্য ওয়াল ব্যুরো: জামিয়া মিলিয়ার বাইরে প্রতিবাদী ছাত্রদের উপর গুলি চালানোর ঘটনায় মুখ খুললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। টুইট করে লিখলেন, “কেন্দ্রীয় সরকার এই ধরনের ঘটনাকে বরদাস্ত করবে না। কোনও ভাবেই রেয়াত করা হবে না অপরাধীকে।” এদিন

কালপ্রিটকে ছাড় নয়, গুলি কাণ্ডে দিল্লির পুলিশ কমিশনারকে নির্দেশ অমিত শাহের

শেষ আপডেট: 30 January 2020 14:18

দ্য ওয়াল ব্যুরো: জামিয়া মিলিয়ার বাইরে প্রতিবাদী ছাত্রদের উপর গুলি চালানোর ঘটনায় মুখ খুললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। টুইট করে লিখলেন, “কেন্দ্রীয় সরকার এই ধরনের ঘটনাকে বরদাস্ত করবে না। কোনও ভাবেই রেয়াত করা হবে না অপরাধীকে।” এদিন দুপুরের একটি ঘটনাই তোলপাড় ফেলে দিয়েছে সারা দেশে। জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ের বাইরে সংশোধিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে আন্দোলনরত ছাত্রদের উপর গুলি চালায় এক যুবক। সংবাদ সংস্থা এএনআই সিবিএসস্যার একটি মার্কশিট দিয়ে দাবি করেছে, অভিযুক্ত নাবালক। বন্দুক চালাতে চালাতে তাকে বলতে শোনা যায়, ‘ইয়ে লো আজাদি।’ এরপর বিরোধীরা একযোগে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আক্রমণ শানিয়েছেন। তাঁদের বক্তব্য, দিল্লির আইনশৃঙ্খলার দায়িত্ব কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের। সংশ্লিষ্ট মন্ত্রী হিসেবে অমিত শাহ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ব্যর্থ আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে। হিন্দিতে টুইট করে অমিত শাহ লেখেন, “গুলি চালানোর ঘটনা নিয়ে দিল্লির পুলিশ কমিশনারের সঙ্গে আমার কথা হয়েছে। আমি ওঁকে নির্দেশ দিয়েছি, অপরাধীর বিরুদ্ধে কড়া পদক্ষেপ করতে। কোনও ভাবেই কালপ্রিটকে ছাড় নয়।” https://twitter.com/AmitShah/status/1222858209079123969 সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে রামভক্ত গোপাল নামের ওই হিন্দুত্ববাদীর গুলি চালানোর ভিডিও এবং ছবি। জামিয়া মিলিয়ার সামনে গুলি চালানোর ঘটনায় সাদাব আলম নামের এক ছাত্র জখম হয়েছেন। কিছুদিন আগেই দিল্লির একটি জনসভায় কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী অনুরাগ ঠাকুর স্লোগান তুলেছিলেন, “দেশকি গদ্দারো কো…”, তাতে জনতা গলা মিলিয়েছিল, ” গোলি মারো শালো কো।” এর পরেই এভাবে গুলি চালানোর ঘটনা ঘটল প্রকাশ্য রাজপথে। বিরোধীরা সেটাকেই জুড়ে দিতে চেয়েছেন। এদিন কংগ্রেস সাধারণ সম্পাদক প্রিয়ঙ্কা গান্ধী সরাসরি আক্রমণ শানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে। তিনি টুইট করে লেখেন,  “প্রধানমন্ত্রীকেই জবাব দিতে হবে, যে তিনি কেমন দিল্লি বানাতে চাইছেন? তাঁরা কি হিংসা, অরাজকতার পক্ষে থাকবেন  নাকি অহিংসার পক্ষে? তাঁরা কি উন্নয়নের পক্ষে থাকবেন নাকি এই সমস্ত ঝামেলা-ঝঞ্ঝাটের পক্ষে?” অবশেষে টুইট করে কেন্দ্রীয় সরকারের অবস্থান এবং মনোভাব জানালেন শাহ।

```