Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
বিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইন

ধ্বংসস্তূপ থেকে বেরিয়ে আছে মাথা, স্নিফার ডগের সাহায্যে ব্যক্তিকে উদ্ধার সিআরপিএফ জওয়ানদের

দ্য ওয়াল ব্যুরো : প্রবল বৃষ্টিতে জনজীবন ব্যহত কাশ্মীরের। জায়গায় জায়গায় ধস নেমে যাতায়াত পরিষেবাও ক্ষতিগ্রস্ত। এরই মধ্যে মঙ্গলবার রাত থেকে ধ্বংসস্তূপের মধ্যে আটকে পড়েছিলেন এক ব্যক্তি। বুধবার বিকেলে তাঁকে জীবিত অবস্থায় উদ্ধার করেন সিআরপিএফ জওয়

ধ্বংসস্তূপ থেকে বেরিয়ে আছে মাথা, স্নিফার ডগের সাহায্যে ব্যক্তিকে উদ্ধার সিআরপিএফ জওয়ানদের

শেষ আপডেট: 31 July 2019 17:16

দ্য ওয়াল ব্যুরো : প্রবল বৃষ্টিতে জনজীবন ব্যহত কাশ্মীরের। জায়গায় জায়গায় ধস নেমে যাতায়াত পরিষেবাও ক্ষতিগ্রস্ত। এরই মধ্যে মঙ্গলবার রাত থেকে ধ্বংসস্তূপের মধ্যে আটকে পড়েছিলেন এক ব্যক্তি। বুধবার বিকেলে তাঁকে জীবিত অবস্থায় উদ্ধার করেন সিআরপিএফ জওয়ানরা। এই উদ্ধারকাজ সম্ভব হয় সিআরপিএফ-এর স্নিফার ডগ অ্যাজাক্সির সাহায্যে। সেই খুঁজে বের করে চাপা পড়া ওই ব্যক্তিকে। শ্রীনগরে জম্মু-কাশ্মীর হাইওয়ের কাছে বেশ কিছু জায়গায় ধস নামে মঙ্গলবার রাতে। সেই ধসেই বাড়ির ধ্বংসস্তূপের মধ্যে চাপা পড়ে যান এক ব্যক্তি। সারারাত সেখানেই ছিলেন তিনি। বুধবার সকাল থেকে বিভিন্ন জায়গায় উদ্ধার কাজ শুরু করেন সিআরপিএফ জওয়ানরা। কাজে লাগানো হয় স্নিফার ডগদের। এমন সময় হঠাৎ করেই অ্যাজাক্সি একটা জায়গায় গিয়ে চিৎকার শুরু করে। জওয়ানরা সেখানে গিয়ে দেখেন চাপা পড়ে রয়েছেন এক ব্যক্তি। তাঁর মাথা বাদ দিয়ে বাকি পুরোটাই চাপা পড়ে গিয়েছে। কিন্তু দেহে প্রাণ রয়েছে তাঁর। https://twitter.com/neeraj_rajput/status/1156510081913167872 তারপরেই তাঁকে উদ্ধারের কাজ শুরু করেন জওয়ানরা। ধ্বংসস্তূপ সরিয়ে উদ্ধার করতে বেশ বেগ পেতে হয়। অবশেষে তাঁকে উদ্ধার করে শ্রীনগর হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালের তরফে জানানো হয়েছে, ভালো আছেন তিনি। গত কয়েকদিন ধরেই প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত উপত্যকা। মঙ্গলবার সকালে বৈষ্ণোদেবী যাওয়ার জন্য যে নতুন রাস্তা তাতে ধস নামে। ফলে পুরনো রাস্তা ধরেই তীর্থযাত্রীরা গিয়েছেন। ন্যাশনাল হাইওয়ের উপরেও বেশ কিছু জায়গায় ধস নেমেছে। ফলে বন্ধ করা হয়েছে পরিষেবা। যাতায়াত ফের চালু করার চেষ্টা করছেন জওয়ানরা।

```