Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ব্যবসায়ীর ছেলের দামি মার্সিডিজের ধাক্কায় মৃত্যু সিআরপিএফ জওয়ানের, আহত ২

দ্য ওয়াল ব্যুরো : ট্র্যাফিক সিগন্যাল ভেঙে সিআরপিএফ জওয়ানদের গাড়িতে ধাক্কা মারে প্রচণ্ড গতিতে আসা একটি দামি মার্সিডিজ। আর এই ধাক্কায় মৃত্যু হয়েছে এক সিআরপিএফ জওয়ানের। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি আরও দুই জওয়ান। ঘটনাটি বৃহস্পতিবার রাতে

ব্যবসায়ীর ছেলের দামি মার্সিডিজের ধাক্কায় মৃত্যু সিআরপিএফ জওয়ানের, আহত ২

শেষ আপডেট: 19 July 2019 12:37

দ্য ওয়াল ব্যুরো : ট্র্যাফিক সিগন্যাল ভেঙে সিআরপিএফ জওয়ানদের গাড়িতে ধাক্কা মারে প্রচণ্ড গতিতে আসা একটি দামি মার্সিডিজ। আর এই ধাক্কায় মৃত্যু হয়েছে এক সিআরপিএফ জওয়ানের। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি আরও দুই জওয়ান। ঘটনাটি বৃহস্পতিবার রাতের। দিল্লির গ্রেটার কৈলাশ এলাকায় সিগন্যালে দাঁড়িয়ে ছিল সিআরপিএফ জওয়ানদের গাড়িটি। তখনই উল্টোদিক থেকে প্রচণ্ড গতিতে মার্সিডিজটি এসে সিগন্যাল ভেঙে ধাক্কা মারে সেই গাড়িতে। তারপর ডিভাইডার ভেঙে লাইটপোস্টে ধাক্কা মেরে সেটি থেমে যায়। সঙ্গে সঙ্গে গাড়িতে থাকা তিন জওয়ানকে হাসপাতালে ভর্তি করেন স্থানীয় লোকেরা। শুক্রবার বিকেলে মারা যান নরেন্দ্র নামের ২৪ বছরের এক সিআরপিএফ জওয়ান। এ ছাড়াও ৩৬ বছরের বিনোদ কুমার ও ৩৮ বছরের বাবু লাল যাদব গুরুতর জখম হন। দুজনেই হাসপাতালে ভর্তি রয়েছেন। পুলিশ সূত্রে খবর, মার্সিডিজটি চালাচ্ছিল সানিধ্য গর্গ নামের এক কিশোর। তার বাবা নয়ডার একটি লোহার কারখানার মালিক। সানিধ্য লন্ডনে কমার্স নিয়ে পড়াশোনা করছে। ছুটিতে বাড়ি এসেছে সে। ডেপুটি পুলিশ কমিশনার বিজয় কুমার জানিয়েছেন, এত জোরে মার্সিডিজটি ধাক্কা মেরেছে, যে তার এয়ার ব্যাগ ফেটে বাইরে বেরিয়ে এসেছে। এয়ার ব্যাগ থাকায় বেঁচে গিয়েছে সানিধ্য। তবে সে মদ্যপ অবস্থায় ছিল না বলেই জানা গিয়েছে। প্রাথমিক অনুমান, নিয়ন্ত্রণ হারিয়েই ধাক্কা মারে সে। কিন্তু তার বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের মামলা দায়ের করেছে পুলিশ।

```