Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
নববর্ষের শুভেচ্ছাতেও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াই

বিধানসভায় ঢুকে মুখ্যমন্ত্রীকে হুঁশিয়ারি খুন-সহ ১৭ মামলায় অভিযুক্ত বসপা বিধায়কের স্বামীর

দ্য ওয়াল ব্যুরো : খুনসহ ১৭টি মামলা ঝুলছে তাঁর কাঁধে। পুলিশের খাতায় তিনি ফেরার। অথচ তিনিই কিনা বিধানসভায় ঢুকে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী কমল নাথকে হুঁশিয়ারি দিলেন। তাও আবার সবার সামনে। অথচ পুলিশ থেকে শুরু করে নিরাপত্তারক্ষী কেউ তাঁকে আটকালো ন

বিধানসভায় ঢুকে মুখ্যমন্ত্রীকে হুঁশিয়ারি খুন-সহ ১৭ মামলায় অভিযুক্ত বসপা বিধায়কের স্বামীর

শেষ আপডেট: 19 July 2019 12:01

দ্য ওয়াল ব্যুরো : খুনসহ ১৭টি মামলা ঝুলছে তাঁর কাঁধে। পুলিশের খাতায় তিনি ফেরার। অথচ তিনিই কিনা বিধানসভায় ঢুকে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী কমল নাথকে হুঁশিয়ারি দিলেন। তাও আবার সবার সামনে। অথচ পুলিশ থেকে শুরু করে নিরাপত্তারক্ষী কেউ তাঁকে আটকালো না। এমনই ঘটনায় চাঞ্চুল্য ছড়িয়েছে মধ্যপ্রদেশ বিধানসভায়। ঘটনাটি বৃহস্পতিবার দুপুরের। হঠাৎ দেখা যায় বিধানসভায় ঢুকে ঘুরে বেড়াচ্ছেন গোবিন্দ সিং। সেই সময় বৈঠক করছিলেন মুখ্যমন্ত্রী কমল নাথ। বৈঠকের মধ্যেই ঢুকে পড়েন ১৭ মামলায় অভিযুক্ত গোবিন্দ। কমল নাথের সামনে গিয়ে রীতিমতো উত্তপ্ত ভাষায় কথা বলতে দেখা যায় তাঁকে। জানা গিয়েছে, মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলার পরেই বেরিয়ে যান তিনি। কিন্তু কে এই গোবিন্দ সিং। তিনি আসলে মধ্যপ্রদেশের বহুজন সমাজবাদী পার্টির বিধায়ক রাম বাই-এর স্বামী। তাঁর বিরুদ্ধে খুনের মামলাও রয়েছে। পুলিশের খাতায় তিনি ফেরার। অথচ সেই তিনিই কিনা সবার সামনে এই কাণ্ড ঘটালেন। গোবিন্দ সিংকে দেখে বিধানসভায় উপস্থিত বিরোধী বিধায়করা হট্টগোল শুরু করেন। একজন দুষ্কৃতী কীভাবে এত সুরক্ষিত জায়গায় ঢুকে এল, তার কৈফিয়ত চান তাঁরা। পুলিশ কেন কিছু করল না, সেই নিয়েও তাঁরা প্রশ্ন তোলেন। জানা গিয়েছে, বিরোধীদের এই অভিযোগের ভিত্তিতে সরকারের তরফে জানানো হয়েছে, তাঁরা পুরো ব্যাপারটা তদন্ত করে দেখবেন। অথচ ২৪ ঘণ্টা কেটে যাওয়ার পরেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। কিন্তু সিসিটিভি ফুটেজে স্পষ্ট দেখা যাচ্ছে গোবিন্দ সিংকে। এই ঘটনার পর রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের মতে, মধ্যপ্রদেশে জোটের সরকার কংগ্রেসের। আর তাই সপা, বসপা বিধায়করা ক্রমেই মুখ্যমন্ত্রীর উপর চাপ বাড়াচ্ছেন। কিন্তু সেই চাপের সামনে পড়েও কিছু করার নেই কমল নাথের। আর তাই সবার সামনে বিধানসভাতেই একজন খুনের মামলায় অভিযুক্ত ব্যক্তির কাছে হুঁশিয়ারি শুনতে হচ্ছে তাঁকে।

```