Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

করোনার শিখর পেরিয়েছে দেশ, ফেব্রুয়ারির শেষে নিয়ন্ত্রণে সংক্রমণ, দাবি কেন্দ্রের কমিটির

দ্য ওয়াল ব্যুরোঃ দু’মাসের বেশি সময় ধরে বিশ্বে দৈনিক করোনা আক্রান্তের তালিকায় এক নম্বরে রয়েছে ভারত। ইতিমধ্যেই তা ৭৫ লাখ ছাড়িয়ে গিয়েছে। কিন্তু তার মধ্যেই ভারতে করোনাভাইরাসের সংক্রমণ শিখর ছুঁয়েছে কিনা তা নিয়ে অনেক প্রশ্ন উঠেছে। এর আগে অনেক বার

করোনার শিখর পেরিয়েছে দেশ, ফেব্রুয়ারির শেষে নিয়ন্ত্রণে সংক্রমণ, দাবি কেন্দ্রের কমিটির

শেষ আপডেট: 18 October 2020 11:49

দ্য ওয়াল ব্যুরোঃ দু’মাসের বেশি সময় ধরে বিশ্বে দৈনিক করোনা আক্রান্তের তালিকায় এক নম্বরে রয়েছে ভারত। ইতিমধ্যেই তা ৭৫ লাখ ছাড়িয়ে গিয়েছে। কিন্তু তার মধ্যেই ভারতে করোনাভাইরাসের সংক্রমণ শিখর ছুঁয়েছে কিনা তা নিয়ে অনেক প্রশ্ন উঠেছে। এর আগে অনেক বার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক ও ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চের তরফে জানানো হয়েছে, সংক্রমণের শিখরে পৌঁছয়নি দেশ। কিন্তু এবার কেন্দ্রের কমিটির তরফে জানিয়ে দেওয়া হল করোনা সংক্রমণের শিখরে শুধু পৌঁছন নয়, তা পেরিয়েও গিয়েছে ভারত। এবার সংক্রমণ কমার পালা। আগামী বছর ফেব্রুয়ারি মাসের মধ্যে তা নিয়ন্ত্রণে আসবে বলেও জানিয়েছে এই কমিটি। কেন্দ্রের তরফে নিয়োগ করা একটি প্যানেলের তরফে রবিবার এই কথা জানানো হয়েছে। এই প্যানেল জানিয়েছে, গত দু’সপ্তাহ ধরে সংক্রমণ কমছে। আগে দিনে ৯৭ হাজারের বেশি মানুষ দৈনিক আক্রান্ত হত। কিন্তু ধীরে ধীরে তা কমতে থাকে। সম্প্রতি তা ৬০ হাজারের ঘরে রয়েছে। রবিবার আক্রান্তের সংখ্যা ৬১ হাজার ৮৭১ জন। মোট আক্রান্তের সংখ্যা ৭৫ লাখ ছাড়িয়ে গিয়েছে। সেইসঙ্গে দু’মাস পরে দেশে অ্যাকটিভ রোগীর সংখ্যা ৮ লাখের নীচে নেমেছে। কেন্দ্রের তরফে নিয়োগ করা এই প্যানেলের সদস্যরা মূলত ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ বা আইসিএমআর এবং আইআইটির বিশেষজ্ঞ। তাঁরা জানিয়েছেন, যদি স্বাস্থ্যবিধি মেনে চলা হয় তাহলে আগামী বছর ফেব্রুয়ারি মাসের মধ্যে করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে।

প্যানেলের সদস্যরা জানিয়েছেন, করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে আসতে আসতে অবশ্য ভারতে মোট আক্রান্তের সংখ্যা ১ কোটি ৫ লাখের কাছাকাছি হবে। অর্থাৎ আগামী বছর ফেব্রুয়ারি মাসের মধ্যে ভারতে আরও ৩০ লক্ষ মানুষ আক্রান্ত হবেন বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।

দৈনিক সংক্রমণ কমলেও দৈনিক মৃত্যুর সংখ্যায় হঠাৎ করেই বৃদ্ধি দেখা দিয়েছে। গত ২৪ ঘণ্টায় ভারতে ১০৩৩ জনের মৃত্যু হয়েছে। এর ফলে ভারতে মোট মৃতের সংখ্যা ১ লাখ ১৪ হাজার ৩১ জন হয়েছে। গত দু’সপ্তাহ ধরে দেশে দৈনিক মৃত্যুর সংখ্যা হাজারের কম হচ্ছিল। শেষবার ৩ অক্টোবর ১০৬৯ জনের মৃত্যু হয়েছিল একদিনে। একদিনে সর্বোচ্চ মৃত্যু অবশ্য দেখা গিয়েছে সেপ্টেম্বর মাসে। ১৬ সেপ্টেম্বর একদিনে ১২৯০ জনের মৃত্যু হয়েছিল ভারতে। তারপর থেকে ধীরে ধীরে তা কমেছে। কিন্তু ফের গত ২৪ ঘণ্টায় এই সংখ্যা বেড়েছে।

```