Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের শুভেচ্ছাতেও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?

দেশে অ্যাকটিভ করোনা রোগীর থেকে সুস্থ হয়ে উঠেছেন ৩ লাখের বেশি মানুষ: কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক

দ্য ওয়াল ব্যুরো: ভারতে প্রতিদিনই রেকর্ড ছড়াচ্ছে করোনা সংক্রমণ। সেইসঙ্গে অবশ্য বেড়ে চলেছে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যাও। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, এই মুহূর্তে অ্যাকটিভ করোনা রোগীর থেকে সুস্থ হয়ে উঠেছেন ৩ লাখের বেশি মানুষ। রবিবার পর্

দেশে অ্যাকটিভ করোনা রোগীর থেকে সুস্থ হয়ে উঠেছেন ৩ লাখের বেশি মানুষ: কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক

শেষ আপডেট: 20 July 2020 04:02

দ্য ওয়াল ব্যুরো: ভারতে প্রতিদিনই রেকর্ড ছড়াচ্ছে করোনা সংক্রমণ। সেইসঙ্গে অবশ্য বেড়ে চলেছে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যাও। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, এই মুহূর্তে অ্যাকটিভ করোনা রোগীর থেকে সুস্থ হয়ে উঠেছেন ৩ লাখের বেশি মানুষ। রবিবার পর্যন্ত সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা ৬ লাখ ৭৭ হাজারের বেশি। অ্যাকটিভ রোগীর থেকে এই সংখ্যাটা ৩ লাখ ৪ হাজার ৪৩ জন বেশি। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তরফে জানানো হয়েছে, রবিবার একদিনে ২৩ হাজার ৬৭২ জন সুস্থ হয়ে উঠেছেন। অর্থাৎ সুস্থতার হারে বৃদ্ধি ঘটেছে। একদিনে সুস্থ হয়ে ওঠার সংখ্যা এটাই সর্বাধিক। এই মুহূর্তে মোট সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা ৬ লাখ ৭৭ হাজার ৪২২ জন। এই মুহূর্তে সুস্থতার হার ৬২.৮৬ শতাংশ। স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, ভারতে প্রতিনিয়ত করোনা আক্রান্ত হয়ে মৃত্যুর হার কমছে। এই মুহূর্তে তা কমতে কমতে ২.৪৯ শতাংশে এসে দাঁড়িয়েছে। বিশ্বে করোনা আক্রান্ত দেশগুলির মধ্যে এই মৃত্যুহার অন্যতম কম। মৃত্যুহার কমায় দেশের স্বাস্থ্য পরিকাঠামোর প্রশংসা করেছে কেন্দ্র। সেইসঙ্গে নমুনা পরীক্ষার সংখ্যা বাড়ানো ও লকডাউনের মতো ব্যবস্থাকেও এই সুস্থতার হার বাড়া ও মৃত্যহার কমার অন্যতম কারণ হিসেবে জানিয়েছে স্বাস্থ্যমন্ত্রক। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, “মৃদু ও মধ্যম উপসর্গ যুক্ত আক্রান্তদের জন্য যেভাবে প্রোটোকল মেনে একটি উন্নত স্বাস্থ্য পরিষেবার বন্দোবস্ত করা হয়েছে, তার ফলেই প্রতিদিন মৃত্যুহার কমেছে। সেইসঙ্গে কোভিড রোগীদের মধ্যে সুস্থতার হারও বেড়েছে।” এই মুহূর্তে অ্যাকটিভ রোগীর সংখ্যা ৩ লাখ ৭৩ হাজার ৩৭৯ জন। প্রত্যেককে চিকিৎসা পরিষেবা দেওয়া হচ্ছে বলে জানিয়েছে কেন্দ্র। কেউ হাসপাতালে রয়েছেন, তো কেউ বাড়িতেই আইসোলেশনে রয়েছেন। ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ বা আইসিএমআর জানিয়েছে, দেশে প্রতিদিনই নমুনা পরীক্ষার সংখ্যা বাড়ছে। ল্যাবরেটরির সংখ্যা বাড়ছে। ফলে আরও দ্রুত রিপোর্ট দেওয়া হচ্ছে। সেইসঙ্গে আরটি-পিসিআর টেস্ট ও র‍্যাপিড অ্যান্টিজেন টেস্টের ফলে আক্রান্ত নির্ণয় আরও দ্রুত হচ্ছে বলে জানিয়েছে আইসিএমআর। শুধুমাত্র শনিবার ৩ লাখ ৫৮ হাজার ১২৭ জনের নমুনা পরীক্ষা হয়েছে বলে খবর। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, ভারতে এখনও পর্যন্ত ১ কোটি ৩৭ লাখ ৯১ হাজার ৮৬৯ টি নমুনা পরীক্ষা হয়েছে। অর্থাৎ প্রতি ১০ লাখ জনসংখ্যায় ৯৯৯৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এই মুহূর্তে ১২৬২টি ল্যাবরেটরিতে চলছে পরীক্ষা। তার মধ্যে ৮৮৯ টি সরকারি ও ৩৭৩ টি বেসরকারি ল্যাবরেটরি রয়েছে। রবিবার ভারতে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৩৮ হাজার ৯০২ জন। ফলে আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১০ লাখ ৭৭ হাজার ৬১৮। রবিবার মৃত্যু হয়েছে ৫৪৩ জনের। ফলে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২৬ হাজার ৮১৬। তার মধ্যেই উল্লেখযোগ্য ভাবে বাড়ছে সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যাও। সেটাই পরিসংখ্যান দিয়ে বোঝালো কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক।

```