Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

সংক্রমণের আগে জাতি-ধর্ম-রং দেখে না করোনাভাইরাস, বার্তা মোদীর

দ্য ওয়াল ব্যুরো: ভারতে করোনা সংক্রমণ বেড়েই চলেছে। এই পরিস্থিতিতে দেশের মানুষকে সাহস যোগাতে সোশ্যাল মিডিয়া অ্যাপ লিঙ্কডইনের ( LinkedIn ) মাধ্যমে নিজের বক্তব্য রাখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বললেন, সংক্রমণের আগে জাতি-ধর্ম-রং দেখে এই ভাইর

সংক্রমণের আগে জাতি-ধর্ম-রং দেখে না করোনাভাইরাস, বার্তা মোদীর

শেষ আপডেট: 19 April 2020 13:07

দ্য ওয়াল ব্যুরো: ভারতে করোনা সংক্রমণ বেড়েই চলেছে। এই পরিস্থিতিতে দেশের মানুষকে সাহস যোগাতে সোশ্যাল মিডিয়া অ্যাপ লিঙ্কডইনের ( LinkedIn ) মাধ্যমে নিজের বক্তব্য রাখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বললেন, সংক্রমণের আগে জাতি-ধর্ম-রং দেখে এই ভাইরাস ছড়ায় না। তাই এই ভাইরাসের বিরুদ্ধে আমাদের সবাইকে একসঙ্গে লড়াই করতে হবে বলেই জানিয়েছেন তিনি। এদিন লিঙ্কডইনে নিজের বার্তায় মোদী বলেন, “কোভিড ১৯ সংক্রমণের আগে জাতি, ধর্ম, শ্রেণি, রং, ভাষা কিংবা সীমানা দেখে না। তাই এই এই ভাইরাসের বিরুদ্ধে লড়তে গেলে আমাদের ভ্রাতৃত্ববোধ দেখাতে হবে। আমরা এই লড়াইয়ে একসঙ্গে রয়েছি।” এই মুহূর্তে দেশের শত্রু একটাই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, “ইতিহাসে আগে অনেকবার একে অন্যের বিরুদ্ধে লড়াই করতে হয়েছে আমাদের। কিন্তু এক্ষেত্রে আমাদের শত্রু একটাই। তাই এই একতা ও প্রতিরোধের উপরেই আমাদের ভবিষ্যৎ নির্ভর করছে।” করোনা মোকাবিলায় শুধু দেশের নয়, বরং গোটা পৃথিবীর কথা আমাদের চিন্তা করা উচিত বলেও জানিয়েছেন মোদী। তিনি বলেন, “ভারতের পরবর্তী চিন্তাভাবনা গোটা বিশ্বের কাছে গুরুত্বপূর্ন হয়ে উঠতে পারে। আমাদের ইতিবাচক দিকে পরিবর্তনের ক্ষমতা থাকা উচিত। এই পরিবর্তন যেন শুধু ভারতের জন্য নয় গোটা মানবতার ভালর জন্য হয়।”

আরও পড়ুন করোনাকে হারিয়ে উন্নত ভবিষ্যতের পথ ভারতের উদ্যমী তরুণ প্রজন্মই দেখাতে পারে: প্রধানমন্ত্রী

এই পরিস্থিতিতে গোটা বিশ্বের কাছে ভারত এক অনুপ্রেরণা হয়ে উঠতে পারে বলেও জানিয়েছেন প্রধানমন্ত্রী। এই প্রসঙ্গে বিশ্বে বিভিন্ন উপযোগী সামগ্রীর রফতানির ক্ষেত্রেও ভারত বড় মুখ হয়ে উঠতে পারে বলে জানিয়েছেন তিনি। মোদী বলেন, “আগে আমরা দেখেছি রাস্তা, ওয়্যারহাউস, বন্দর প্রভৃতি ক্ষেত্রে পরিকাঠামোগত সুযোগ সুবিধা ব্যবহার করা হত। কিন্তু এখন ঘরে বসেই দুনিয়া জুড়ে রফতানির একটা চেন তৈরি করতেও এই পরিকাঠামো কাজে লাগছে।” মোদী আরও জানিয়েছেন, “ফিজিক্যাল ও ভার্চুয়াল সংমিশ্রণে ভারত বিশ্বে রফতানি চেনের প্রধান হিসেবে নিজেকে প্রতিষ্টিত করতে পারে। তাই এই পরিস্থিতিতে আমাদের এই সুযোগটা নিতে হবে। আমি সবাইকে আহ্বান করছি এই বিষয়ে চিন্তাভাবনা করে নিজেদের মতামত জানাতে।”

```