Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

২৪ ঘণ্টায় কোভিড পজিটিভ প্রায় ৫০০০, এক দিনে সুস্থও হয়েছেন প্রায় ৪০০০, ভারতে আক্রান্তের সংখ্যা ৯১ হাজার ছুঁল

দ্য ওয়াল ব্যুরো: ভারতে গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা সবথেকে বেশি বাড়ল। এই ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৪৯৮৭ জন। সেইসঙ্গে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে ওঠার সংখ্যাও সবথেকে বেশি। একদিনে সুস্থ হয়ে উঠেছেন ৩৯৫৬ জন। এই ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১২০

২৪ ঘণ্টায় কোভিড পজিটিভ প্রায় ৫০০০, এক দিনে সুস্থও হয়েছেন প্রায় ৪০০০, ভারতে আক্রান্তের সংখ্যা ৯১ হাজার ছুঁল

শেষ আপডেট: 17 May 2020 04:40

দ্য ওয়াল ব্যুরো: ভারতে গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা সবথেকে বেশি বাড়ল। এই ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৪৯৮৭ জন। সেইসঙ্গে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে ওঠার সংখ্যাও সবথেকে বেশি। একদিনে সুস্থ হয়ে উঠেছেন ৩৯৫৬ জন। এই ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১২০ জনের। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিন অনুযায়ী, ১৭ মে, রবিবার, সকাল ৮টা পর্যন্ত ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ৯০৯২৭। এখনও পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন ৩৪১০৯ জন। মৃত্যু হয়েছে ২৮৭২ জনের। অর্থাৎ এই মুহূর্তে দেশে কোভিড অ্যাকটিভ রোগীর সংখ্যা ৫৩৯৪৬ জন।

আরও পড়ুন কলকাতা-সহ দেশের ৩০ পুর এলাকায় কড়া নজরদারির নির্দেশ কেন্দ্রের

আক্রান্তের সংখ্যা হু হু করে বাড়লেও সেইসঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে সুস্থ হয়ে ওঠার সংখ্যাও। এই মুহূর্তে দেশে কোভিড ১৯ থেকে সুস্থতার হার ৩৭.৫১ শতাংশ। গতকাল এই হার ছিল ৩৫.০৯ শতাংশ। এদিকে ভারতে করোনা থেকে মৃত্যুহার গতকালের থেকে আজ আরও কমেছে। গতকাল মৃত্যুহার ছিল ৩.২ শতাংশ। আজ সেটা হয়েছে ৩.১৫ শতাংশ। সুস্থতার হার ক্রমাগত বাড়া ও মৃত্যুহার ক্রমাগত কমা ইতিবাচক বলেই জানিয়েছে স্বাস্থ্যমন্ত্রক। এক নজরে দেখে নেওয়া যাক দেশের সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের পরিসংখ্যান 
রাজ্য/ কেন্দ্রশাসিত অঞ্চল আক্রান্তের সংখ্যা মৃত সুস্থ
আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ ৩৩ ৩৩
অন্ধ্রপ্রদেশ ২৩৬৫ ৪৯ ১৩৫৩
অরুণাচল প্রদেশ
অসম ৯২ ৪১
বিহার ১১৭৯ ৪৫৩
চণ্ডীগড় ১৯১ ৫১
ছত্তীসগড় ৬৭ ৫৬
দাদরা ও নগর হাভেলি
দিল্লি ৯৩৩৩ ১২৯ ৩৯২৬
গোয়া ১৭
গুজরাত ১০৯৮৮ ৬২৫ ৪৩০৮
হরিয়ানা ৮৮৭ ১৩ ৫১৪
হিমাচল প্রদেশ ৭৮ ৪৩
জম্মু ও কাশ্মীর ১১২১ ১২ ৫৪২
ঝাড়খণ্ড ২১৭ ১১৩
কর্নাটক ১০৯২ ৩৬ ৪৯৬
কেরল ৫৮৭ ৪৯৫
লাদাখ ৪৩ ২২
মধ্যপ্রদেশ ৪৭৮৯ ২৪৩ ২৩১৫
মহারাষ্ট্র ৩০৭০৬ ১১৩৫ ৭০৮৮
মণিপুর
মেঘালয় ১৩ ১১
মিজোরাম
ওড়িশা ৭৩৭ ১৯৬
পুদুচেরি ১৩
পঞ্জাব ১৯৪৬ ৩২ ১২৫৭
রাজস্থান ৪৯৬০ ১২৬ ২৮৩৯
তামিলনাড়ু ১০৫৮৫ ৭৪ ৩৫৩৮
তেলেঙ্গানা ১৫০৯ ৩৪ ৯৭১
ত্রিপুরা ১৬৭ ৬৪
উত্তরাখণ্ড ৮৮ ৫১
উত্তরপ্রদেশ ৪২৫৮ ১০৪ ২৪৪১
পশ্চিমবঙ্গ ২৫৭৬ ২৩২ ৮৭২
 

```