দ্য ওয়াল ব্যুরো: ভারতে করোনা আক্রান্তের সংখ্যা দেড় লাখ ছাড়িয়ে গেল। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৬৩৮৭ জন। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিন অনুযায়ী, ২৭ মে, বুধবার, সকাল ৮টা পর্যন্ত দেশে করোনা আক্রান্তের সংখ্যা ১,৫১,৭৬৭।
স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট বলছে, গত রবিবার দেশে মোট সংক্রমণের সংখ্যা ছিল ৯০,৯২৭। অর্থাৎ গত ১০ দিনে ভারতে আক্রান্তের সংখ্যা ৬০ হাজারের বেশি হয়েছে। তার মধ্যে গত শুক্রবার থেকে সোমবার পর্যন্ত চারদিন এই সংখ্যা ক্রমাগত ঊর্ধ্বমুখী ছিল। শুক্রবার আক্রান্ত বেড়েছিল ৬০৮৮। শনিবার তা হয় ৬৬৫৪। রবিবার করোনা আক্রান্ত বাড়ে ৬৭৬৭। সোমবার এই আক্রান্তের সংখ্যা বেড়েছিল ৬৯৭৭। মঙ্গলবার থেকে অবশ্য তা আবার কমেছে। মঙ্গলবার আক্রান্ত বেড়েছে ৬৫৩৫। আজ বাড়ল ৬৩৮৭।
বুলেটিনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ভারতে ১৭০ জনের মৃত্যু হয়েছে। বর্তমানে কোভিড ১৯-এ আক্রান্ত হয়ে দেশে ৪৩৩৭ জনের মৃত্যু হয়েছে। এর আগের ২৪ ঘণ্টায় মারা গিয়েছিলেন ১৪৭ জন। অর্থাৎ মৃতের সংখ্যা বেড়েছে।

অন্যদিকে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ৩৯৩৬ জন। এই নিয়ে ভারতে করোনা থেকে সুস্থ হয়ে ওঠার সংখ্যা দাঁড়াল ৬্৪২৬। এর আগের ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছিলেন ২৭৬৯ জন। অর্থাৎ এই সংখ্যা এদিন অনেকটাই বেড়েছে। এই মুহূর্তে ভারতে সুস্থতার হার ৪২.৪৫ শতাংশ। গতকাল এই হার ছিল ৪১.২৮ শতাংশ। অর্থাৎ ভারতে করোনা থেকে সুস্থ হয়ে ওঠা লোকের সংখ্যা ক্রমাগত বাড়ছে। অর্থাৎ এই মুহূর্তে ভারতে করোনা অ্যাকটিভ রোগীর সংখ্যা ৮৩,০০৪।
আক্রান্তের মধ্যে এক তৃতীয়াংশের বেশি মহারাষ্ট্রে। এই রাজ্য আক্রান্তের সংখ্যা ৫৪,৭৫৮। মৃত্যু হয়েছে ১৭৯২ জনের। ভারতে মোট মৃত্যুর প্রায় ৪২ শতাংশ এই রাজ্যেই হয়েছে। আক্রান্তের নিরিখে দ্বিতীয় স্থানে রয়েছে তামিলনাড়ু। দক্ষিণের এই রাজ্যে আক্রান্তের সংখ্যা ১্৭২৮। মৃত্যু হয়েছে ১২৭ জনের। গুজরাতে আক্রান্ত হয়েছেন ১৪,৮২১ জন। মৃত্যু হয়েছে ৯১৫ জনের। রাজধানী দিল্লিতে করোনা আক্রান্ত হয়েছেন ১৪,৪৬৫ জন। মারা গিয়েছেন ২৮৮ জন।