Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

নৃশংস! সাত বছরের ছেলের সামনেই দম্পতিকে কুপিয়ে খুন

দ্য ওয়াল ব্যুরো: সাত বছরের ছেলের চোখের সামনে বাবা-মাকে কুপিয়ে খুন করলেন বাবারই এক বন্ধু। এই ঘটনায় উত্তেজনা ছড়ায় গুরুগ্রামের দুনদেহেরা এলাকায়। খুনিকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাতে। পুলিশ সূত্রে খবর, দুনদেহেরা এলাকাতে ব

নৃশংস! সাত বছরের ছেলের সামনেই দম্পতিকে কুপিয়ে খুন

শেষ আপডেট: 13 September 2019 07:28

দ্য ওয়াল ব্যুরো: সাত বছরের ছেলের চোখের সামনে বাবা-মাকে কুপিয়ে খুন করলেন বাবারই এক বন্ধু। এই ঘটনায় উত্তেজনা ছড়ায় গুরুগ্রামের দুনদেহেরা এলাকায়। খুনিকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাতে। পুলিশ সূত্রে খবর, দুনদেহেরা এলাকাতে বাড়ি ভাড়া নিয়ে থাকতেন বিক্রম সিং ও তাঁর স্ত্রী জ্যোতি। তাঁদের এক সাত বছরের ছেলে রয়েছে। বৃহস্পতিবার রাতে সেই বাড়ি থেকে ঝগড়া ও তারপর চিৎকারের আওয়াজ পান প্রতিবেশীরা। তাঁরা ছুটে এসে দেখেন মেঝেতে পড়ে রয়েছে দম্পতির রক্তাক্ত দেহ। পাশেই আতঙ্কিত হয়ে দাঁড়িয়ে ছেলে। কিছুটা দূরে রক্তমাখা ছুড়ি হাতে দাঁড়িয়ে এক ব্যক্তি। এই দৃশ্য দেখে স্থানীয়রা মিলে ওই ব্যক্তিকে আটক করে খবর দেন পুলিশে। বিক্রম ও জ্যোতিকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁদের মৃত বলে ঘোষণা করা হয়। তাঁদের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পুলিশ এসে আততায়ীকে গ্রেফতার করে। পুলিশ সূত্রে খবর, জেরায় খুনের কথা স্বীকার করেছেন ওই ব্যক্তি। জানা গিয়েছে ওই ব্যক্তির নাম অভিনব। তিনি ৩১ বছরের বিক্রমের বন্ধু। অভিনব জানিয়েছেন, বিক্রম তাঁকে বিদেশে চাকরি দেওয়ার নাম করে তাঁর কাছ থেকে দেড় লক্ষ টাকা নিয়েছিলেন। কিন্তু চাকরি তো হয়ইনি, টাকাও ফেরত দিচ্ছিলেন না তিনি। বৃহস্পতিবার রাতে তাঁরা একসঙ্গে বসে মদ খাচ্ছিলেন। তখনই কথা-কাটাকাটি শুরু হয়। ধীরে ধীরে তা গড়ায় হাতাহাতিতে। তখনই পাশে রাখা ছুড়ি তুলে বিক্রমের বুকে বসিয়ে দেন অভিনব। এই দেখে জ্যোতি আটকাতে এলে তাঁকেও ছুড়ি বসিয়ে দেন তিনি। অভিনবর কথার সত্যতা যাচাই করছে পুলিশ। এই ঘটনায় আরও কেউ যুক্ত আছে কিনা, তার খোঁজও নেওয়া হচ্ছে।

```