Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

প্রয়াত ভানু আথাইয়া, চলে গেলেন ভারতের প্রথম অস্কার জয়ী

দ্য ওয়াল ব্যুরোঃ প্রয়াত ভারতের প্রথম অস্কার জয়ী ভানু আথাইয়া। ৯১ বছর বয়সে বৃহস্পতিবার নিজের বাড়িতেই মারা যান তিনি। দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন তিনি। ভানু আথাইয়ার মেয়ে রাধিকা গুপ্তা সংবাদসংস্থা পিটিআইকে এই খবর জানিয়েছেন। ১৯৮৩ সালে গান্ধী ছবিতে

প্রয়াত ভানু আথাইয়া, চলে গেলেন ভারতের প্রথম অস্কার জয়ী

শেষ আপডেট: 15 October 2020 15:37

দ্য ওয়াল ব্যুরোঃ প্রয়াত ভারতের প্রথম অস্কার জয়ী ভানু আথাইয়া। ৯১ বছর বয়সে বৃহস্পতিবার নিজের বাড়িতেই মারা যান তিনি। দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন তিনি। ভানু আথাইয়ার মেয়ে রাধিকা গুপ্তা সংবাদসংস্থা পিটিআইকে এই খবর জানিয়েছেন। ১৯৮৩ সালে গান্ধী ছবিতে কস্টিউম ডিজাইন করেছিলেন ভানু আথাইয়া। তাঁর কাজের জন্য অস্কার পেয়েছিলেন তিনি। তিনিই প্রথম ভারতীয় যিনি অস্কার পান। দক্ষিণ মুম্বইয়ের চন্দনওয়াড়ি শ্মশানে শেষকৃত্য হয়েছে তাঁর। সংবাদসংস্থা পিটিআইকে রাধিকা গুপ্তা বলেন, “এদিন সকালে মৃত্যু হয়েছে মায়ের। আট বছর আগে তাঁর মস্তিষ্কে একটি টিউমার ধরা পড়ে। গত তিন বছর ধরে শয্যাশায়ী ছিলেন তিনি। তাঁর শরীরের একটা দিক প্যারালাইজ হয়ে গিয়েছিল।” কোলাপুরে জন্ম হয় ভানু আথাইয়ার। ১৯৫৬ সালের গুরু দত্তের ছবি সিআইডিতে কস্টিউম ডিজাইনার হিসেবে নিজের কাজ শুরু করেন তিনি। ১৯৮৩ সালে রিচার্ড অ্যাটেনবরোর বিখ্যাত ‘গান্ধী’ ছবিতে জন মলোর সঙ্গে মিলে কস্টিউম ডিজাইন করেন তিনি। সেই ছবির জন্য অস্কার পান তিনি। যদিও ২০১২ সালে অ্যাকাডেমি অফ মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেসের কাছে নিজের অস্কার পুরস্কার গচ্ছিত রাখেন তিনি। পাঁচ দশকের উপর চলা কেরিয়ারে ১০০-র বেশি ছবিতে কস্টিউম ডিজাইনের কাজ করেছেন ভানু আথাইয়া। তার মধ্যে ১৯৯০ সালে গুলজারের ছবি ‘লেকিন’ ও ২০০১ সালে আশুতোষ গোয়ারিকরের ‘লগান’ ছবির জন্য দু’বার জাতীয় পুরস্কার পেয়েছেন তিনি। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বলিউডের অনেক খ্যাতনামা ব্যক্তি।

```