Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকের

সফর বাতিল মোদীর, করোনা আতঙ্কে যাচ্ছেন না ব্রাসেলসে

দ্য ওয়াল ব্যুরো: করোনাভাইরাসের আতঙ্কে বেলজিয়াম সফর বাতিল করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে বৈঠক ছিল ভারতের। সেই বৈঠকেই যোগ দিতে যাওয়ার কথা ছিল মোদীর। কিন্তু তা বাতিল করা হয়েছে। বৃহস্পতিব

সফর বাতিল মোদীর, করোনা আতঙ্কে যাচ্ছেন না ব্রাসেলসে

শেষ আপডেট: 5 March 2020 11:18

দ্য ওয়াল ব্যুরো: করোনাভাইরাসের আতঙ্কে বেলজিয়াম সফর বাতিল করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে বৈঠক ছিল ভারতের। সেই বৈঠকেই যোগ দিতে যাওয়ার কথা ছিল মোদীর। কিন্তু তা বাতিল করা হয়েছে। বৃহস্পতিবার বিদেশমন্ত্রকের মুখপাত্র রবীশ কুমার এক সাংবাদিক বৈঠকে বলেন, "প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের বৈঠক হওয়ার কথা ছিল। কিন্তু এই মুহূর্তে বিদেশ সফরে যাওয়া উচিত নয় বলেই মনে করছে স্বাস্থ্যমন্ত্রক। তাই এটা ঠিক করা হয়েছে, এই মুহূর্তে এই বৈঠক হচ্ছে না। পরবর্তীকালে আলোচনার মাধ্যমে অন্য কোনও একটা দিন ঠিক করা হবে বৈঠকের জন্য।" রবীশ কুমার আরও বলেন, "এই বৈঠক বাতিলের সিদ্ধান্ত ভারত ও ইউরোপীয় ইউনিয়নের যৌথ আলোচনার মাধ্যমেই নেওয়া হয়েছে। এই পরিস্থিতিতে সমানভাবে উদ্বিগ্ন ভারত ও ইউরোপীয় ইউনিয়ন। করোনাভাইরাস মোকাবিলা করার ক্ষেত্রে সবরকমভাবে তৎপর আছি আমরা।" বুধবার জানা যায়, বেলজিয়ামের ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নে কর্মরত অন্তত দু'জনের শরীরে করোনাভাইরাসের জীবাণু পাওয়া গিয়েছে। তাদের চিকিৎসা শুরু হয়েছে। দু'জনের মধ্যে একজন ২৩ ফেব্রুয়ারি ইতালি থেকে ফিরেছিলেন। তাঁর থেকেই অন্যজনের শরীরে এই জীবাণু ছড়িয়েছে বলে মনে করা হচ্ছে। ইতিমধ্যেই জানিয়ে দেওয়া হয়েছে, ২৩ মার্চ পর্যন্ত ইউরোপীয় ইউনিয়নের হেডকোয়ার্টারে কোনও রকমের বৈঠক হবে না। এছাড়া ব্রাসেলসের বেশিরভাগ সরকারি অফিসের মধ্যে ও বাইরে জমায়েতে নিষেধাজ্ঞা জারি করেছে ব্রাসেলসের পার্লামেন্ট। মানুষকে যত বেশি সম্ভব বাড়ির ভেতরে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

```