Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল

এইমস-এর ডাক্তারের করোনা আক্রান্ত স্ত্রী জন্ম দিলেন সুস্থ সন্তানের, আশার আলো ভারতে

দ্য ওয়াল ব্যুরো: এইমস-এর ডাক্তার আক্রান্ত হয়েছিলেন করোনাভাইরাসে। তাঁর থেকে এই ভাইরাস ছড়ায় তাঁর গর্ভবতী স্ত্রীর দেহেও। আর এই করোনা আক্রান্ত তরুণী জন্ম দিলেন এক সুস্থ সন্তানের। দিল্লিতে এই প্রথম কোনও করোনা আক্রান্ত তরুণীর সন্তান হল। এই ঘটনায়

এইমস-এর ডাক্তারের করোনা আক্রান্ত স্ত্রী জন্ম দিলেন সুস্থ সন্তানের, আশার আলো ভারতে

শেষ আপডেট: 4 April 2020 07:52

দ্য ওয়াল ব্যুরো: এইমস-এর ডাক্তার আক্রান্ত হয়েছিলেন করোনাভাইরাসে। তাঁর থেকে এই ভাইরাস ছড়ায় তাঁর গর্ভবতী স্ত্রীর দেহেও। আর এই করোনা আক্রান্ত তরুণী জন্ম দিলেন এক সুস্থ সন্তানের। দিল্লিতে এই প্রথম কোনও করোনা আক্রান্ত তরুণীর সন্তান হল। এই ঘটনায় আশার আলো দেখছেন চিকিৎসকেরা। শুক্রবার রাতে দিল্লি এইমস-এর ওই ডাক্তারের স্ত্রী সন্তানের জন্ম দেন। তারপরেই হাসপাতালের তরফে জানানো হয়, সদ্যোজাত একদম সুস্থ। যদিও দু’জনকেই বর্তমানে আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়েছে। আইসোলেশন ওয়ার্ডে ভর্তি রয়েছেন ওই ডাক্তারও। এখনও তাঁর কিছু টেস্ট হবে বলে জানানো হয়েছে। স্ত্রী ছাড়াও ওই ডাক্তারের ভাইও আক্রান্ত হয়েছেন কোভিড ১৯-এ। হাসপাতালের তরফে জানানো হয়েছে, ওই তরুণীর ডেলিভারির সময় খুব চিন্তায় ছিলেন তাঁরা। কারণ মায়ের শরীরে করোনাভাইরাস থাকলে তা সন্তানের মধ্যেও থাকবে কিনা তার আশঙ্কা করছিলেন তাঁরা। তাই সন্তান জন্ম নেওয়ার সঙ্গেই তার একাধিক পরীক্ষা করা হয়। কোভিড ১৯ টেস্টও করা হয় সদ্যোজাতর। তাতেই জানা যায় সে সম্পূর্ণ সুস্থ। কিন্তু তারপরেও কোনও ঝুঁকি না নিয়ে আইসোলেশনে রাখা হয়েছে তাকে। জানা গিয়েছে, এইমস-এর ওই ডাক্তার কয়েক দিন আগে একটি অনুষ্ঠানে যান। সেখান থেকেই তাঁর শরীরে এই ভাইরাস ছড়ায়। এছাড়াও বুধবার দিল্লির আরও তিন ডাক্তার করোনা আক্রান্ত হয়েছেন। তাঁদের মধ্যে দু’জন সফদরজং হাসপাতাল ও একজন সর্দার বল্লভ ভাই পটেল হাসপাতালের ডাক্তার। সফদরজং হাসপাতালের করোনা আক্রান্ত এক ডাক্তার সম্প্রতি দুবাই থেকে ফিরেছিলেন বলে খবর। এই নিয়ে দিল্লিতে আটজন ডাক্তার করোনা আক্রান্ত হলেন। শনিবার সকাল ৯টা পর্যন্ত ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ২৯০২। মৃত্যু হয়েছে ৬৮ জনের। সুস্থ হয়ে উঠেছেন ১৮৪ জন। গত ২৪ ঘণ্টায় ৬০১ জন আক্রান্ত হয়েছেন এই ভাইরাসে। মৃত্যু হয়েছে ১২ জনের। একদিনে আক্রান্ত ও মৃতের সংখ্যা গত ২৪ ঘণ্টায় সর্বাধিক। স্বাস্থ্যমন্ত্রকের তরফে জানানো হয়েছে, এই আক্রান্তের একটা বড় অংশ দিল্লির নিজামুদ্দিনে জমায়েত করা তবলিঘি জামাতের সদস্যরা।

```