Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

রাস্তায় গড়াচ্ছে দুধ, কুকুরদের সঙ্গে তাই খাচ্ছে ভবঘুরে, তাজমহলের অদূরে লকডাউনের করুণ দৃশ্য

দ্য ওয়াল ব্যুরো: আগ্রার রাম বাগ। তাজমহল থেকে মেরেকেটে ছ'কিলোমিটার দূরে। সেখানকার একটি ভিডিও তোলপাড় ফেলে দিয়েছে সোশ্যাল মিডিয়ায়। কমল খান নামের এক ব্যক্তি কয়েক সেকেন্ডের একটি ভিডিও টুইট করেছেন। তাতে দেখা যাচ্ছে, রাস্তার অনেকটা জায়গা জুড়ে পড়ে

রাস্তায় গড়াচ্ছে দুধ, কুকুরদের সঙ্গে তাই খাচ্ছে ভবঘুরে, তাজমহলের অদূরে লকডাউনের করুণ দৃশ্য

শেষ আপডেট: 13 April 2020 17:14

দ্য ওয়াল ব্যুরো: আগ্রার রাম বাগ। তাজমহল থেকে মেরেকেটে ছ'কিলোমিটার দূরে। সেখানকার একটি ভিডিও তোলপাড় ফেলে দিয়েছে সোশ্যাল মিডিয়ায়। কমল খান নামের এক ব্যক্তি কয়েক সেকেন্ডের একটি ভিডিও টুইট করেছেন। তাতে দেখা যাচ্ছে, রাস্তার অনেকটা জায়গা জুড়ে পড়ে রয়েছে দুধ। পড়ে থাকা সেই দুধ চেটে খাচ্ছে কয়েকটি কুকুর। ঠিক তার কয়েক ফুট দূরে এক ভবঘুরে একটি মাটির ঘটিতে সেই পড়ে থাকা দুধ কাচিয়ে তুলছেন। জানা গিয়েছে এই ঘটনার কিচ্ছুক্ষণ আগে একটি দুধের গাড়ি যায় ওই এলাকা দিয়ে। কোনও ভাবে ট্যাঙ্কার থেকে লিক করে পড়তে পড়তে যায় দুধ। আর তারপরই এই দৃশ্য। https://twitter.com/i/status/1249664403026280449 অনেকের মতে, লকডাউনের ফলে.করোনা সংক্রমণের গতি রোধ করা গেছে ঠিকই তবে অনটন বেড়েছে বিদ্যুৎ গতিতে। অনেকে এও আশঙ্কা প্রকাশ করছেন, সরকার বিনামূল্যে খাদ্যশস্য দিলেও এই বিপুল জনসংখ্যার দেশে বহু মানুষ পেট ভরাতে পারছেন না। বিশেষত ফুটপাথবাসী, রাস্তায় থাকা মানসিক ভারসাম্যহীন ব্যক্তি কিংবা প্রত্যন্ত বা দুর্গম এলাকার জনজাতির মানুষজন অনাহারে কাটাচ্ছেন বলেই সন্দেহ অনেকের। 'স্ল্যাম ডগ মিলেনিয়র' ছবিটির কথা মনে পড়ে? ভারতবর্ষের গরিবির নির্মম ছবি ধরা পড়েছিল পর্দায়। অস্কারের মঞ্চ কাঁপিয়ে দিয়েছিল সেই ছবি। পরিচালক শ্যাম বেনেগাল একবার বলেছিলেন, "আমাদের দেশের অভাব অস্কার পেয়েছে। এটা মোটেই গর্বের হতে পারে না।" এ দিনের আগ্রার ছবি দেখে অনেকেই বলছেন, এই অভিশপ্ত দিন যত তাড়াতাড়ি কাটে ততই মঙ্গল।

```