দ্য ওয়াল ব্যুরো: জম্মু-কাশ্মীরে এই প্রথম করোনাভাইরাসে আক্রান্তের ব্যাপারে নিশ্চিত খবর পাওয়া গেছে। সোমবার প্রশাসনসূত্রে এই খবর পাওয়া গেছে।
আক্রান্ত ব্যক্তি একজন ৬৩ বছরের মহিলা, সম্প্রতি তিনি ইরানে গিয়েছিলেন। গত সপ্তাহের শেষে তাঁর অন্য এক সঙ্গীকেও করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সরকারি মেডিক্যাল কলেজে তাঁদের চিকিৎসা চলছে বলে সরকারি স্বাস্থ্য আধিকারিক জানিয়েছেন। তিনি জানিয়েছেন, আক্রান্তের চিকিৎসা চলছে, বাকিদের রিপোর্টের হাতে আসার জন্য অপেক্ষা করা হচ্ছে।