Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ

করোনা: ভারতে আরও বাড়ল আক্রান্ত, ২৪ ঘণ্টায় ২২ জন

দ্য ওয়াল ব্যুরো: লাফিয়ে লাফিয়ে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে ভারতে। এখনও পর্যন্ত ২৫৮ জন আক্রান্ত হয়েছেন এই দেশে। শুক্রবার আক্রান্তের সংখ্যা ছিল ২৩৬ জন। তার ২৪ ঘণ্টার মধ্যেই সংখ্যাটা বেড়ে হয়েছে ২৫৮ জন। অর্থাৎ একদিনে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে

করোনা: ভারতে আরও বাড়ল আক্রান্ত, ২৪ ঘণ্টায় ২২ জন

শেষ আপডেট: 21 March 2020 08:01

দ্য ওয়াল ব্যুরো: লাফিয়ে লাফিয়ে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে ভারতে। এখনও পর্যন্ত ২৫৮ জন আক্রান্ত হয়েছেন এই দেশে। শুক্রবার আক্রান্তের সংখ্যা ছিল ২৩৬ জন। তার ২৪ ঘণ্টার মধ্যেই সংখ্যাটা বেড়ে হয়েছে ২৫৮ জন। অর্থাৎ একদিনে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ২২ জন। সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছেন মহারাষ্ট্রে। মোট আক্রান্তের সংখ্যা ৫২ জন। তার মধ্যে রয়েছেন ৩ জন বিদেশি। এরপরেই রয়েছে কেরল। সেখানে আক্রান্তের সংখ্যা ৪০। রয়েছেন ৭ জন বিদেশি। স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, শুক্রবারই সবচেয়ে বেশি হয়েছিল আক্রান্তের সংখ্যা। একলাফে আক্রান্তের সংখ্যা বেড়েছিল অনেকটাই। ৬৩ জন নতুন আক্রান্তের খোঁজ পাওয়া গিয়েছিল সারা দেশে। স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, ২৫৮ জন আক্রান্তের মধ্যে রয়েছেন ৩৯ জন বিদেশি নাগরিক। তাঁদের মধ্যে ১৭ জন ইতালির, ৩ জন ফিলিপিন্সের এবং ২ জন ইউকে আর কানাডা-ইন্দোনেশিয়া এবং জাপান এই তিনদেশের একজন করে নাগরিক রয়েছেন। ইতিমধ্যেই দেশে মৃত্যু হয়েছে পাঁচজনের। তাঁর মধ্যে রয়েছেন এক ইতালীয় পর্যটক। জয়পুরে ৬৯ বছরের এই পর্যটকের মৃত্যু হয়েছে। তবে এত আশঙ্কার মধ্যেও সুস্থ হয়েছেন ২৩ জন। রাজধানী শহর দিল্লিতে আক্রান্তের সংখ্যা ২৬ জন। তাঁদের মধ্যে রয়েছেন একজন বিদেশি। উত্তরপ্রদেশে আক্রান্তের সংখ্যা ২৪, এর মধ্যে রয়েছেন একজন বিদেশি। কর্নাটকে আক্রান্তের সংখ্যা ১৫। লাদাখে আক্রান্ত ১৩ জন আর জম্মু-কাশ্মীরে ৪ জন। তেলেঙ্গানায় আক্রান্ত ১৯ জন। তার মধ্যে রয়েছেন ১১ জন বিদেশি। রাজস্থানে আক্রান্ত হয়েছেন ১৭ জন, তার মধ্যে রয়েছেন ২ জন বিদেশি। গুজরাতেও কোভিড ১৯-এ আক্রান্ত হয়েছেন সাতজন। হরিয়ানায় আক্রান্ত হয়েছেন ১৭ জন এবং তাঁদের মধ্যে রয়েছেন ১৪ জন বিদেশি। তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ এবং উত্তরাখণ্ডে আক্রান্ত হয়েছেন তিনজন। পশ্চিমবঙ্গে আক্রান্তের সংখ্যা তিন। এছাড়াও ওড়িশা এবং পাঞ্জাব দুই রাজ্যেই দু'জন আক্রান্ত হয়েছেন। আর পুদুচেরি, ছত্তীসগড় এবং চণ্ডীগড়ে একজন করে আক্রান্ত হয়েছেন।

```