Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ

করোনা: ভারতে নতুন আক্রান্ত ৮৮, সংখ্যা বেড়ে ৬৯৪, মৃত ১৬

দ্য ওয়াল ব্যুরো: বুধবার ভারতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়েছিল ৮৭। আর বৃহস্পতিবার নতুন করে ৮৮ জন আক্রান্ত হলেন এই ভাইরাসে। সংখ্যা বেড়ে দাঁড়াল ৬৯৪। এর মধ্যে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ১৬ জনের। ইতিমধ্যেই সুস্থ হয়ে উঠেছেন ৪৪ জন। কেন্দ্রী

করোনা: ভারতে নতুন আক্রান্ত ৮৮, সংখ্যা বেড়ে ৬৯৪, মৃত ১৬

শেষ আপডেট: 26 March 2020 17:52

দ্য ওয়াল ব্যুরো: বুধবার ভারতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়েছিল ৮৭। আর বৃহস্পতিবার নতুন করে ৮৮ জন আক্রান্ত হলেন এই ভাইরাসে। সংখ্যা বেড়ে দাঁড়াল ৬৯৪। এর মধ্যে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ১৬ জনের। ইতিমধ্যেই সুস্থ হয়ে উঠেছেন ৪৪ জন। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের জারি করা পরিসংখ্যান অনুযায়ী আগের দিনের তুলনায় এদিন মাত্র ১জন বেশি করোনা আক্রান্তের সন্ধান পাওয়া গিয়েছে। অর্থাৎ বৃদ্ধির হার প্রায় সমান। এই হার আশা জোগাচ্ছে চিকিৎসকদের। আগামী কয়েক দিনে যদি এই হার খুব বেশি না বাড়ে তাহলে বলা যেতে পারে কমিউনিটি ট্রান্সমিশন অনেকটাই রোখা সম্ভব হয়েছে। কারণ এই মুহূর্তে যাঁদের কোভিড ১৯ পজিটিভ ধরা পড়ছে তাঁরা আসলে এই ভাইরাসের সংস্পর্শে আরও কয়েক দিন আগেই এসেছিলেন। অর্থাৎ লকডাউনের পরে এই ভাইরাসের কত মানুষ আক্রান্ত হয়েছেন, তা আরও কয়েক দিন গেলে তবেই বোঝা যাবে বলে জানাচ্ছেন চিকিৎসকরা। এই মুহূর্তে ২৩টি রাজ্য ও ৩টি কেন্দ্রশাসিত অঞ্চলে ছড়িয়েছে এই করোনাভাইরাস। রাজ্যভিত্তিক হিসেবে বলা যায় এই মুহূর্তে শীর্ষে মহারাষ্ট্র। কেরলও খুব একটা পিছিয়ে নেই। এক নজরে রাজ্যভিত্তিক আক্রান্তের পরিসংখ্যান-
রাজ্য আক্রান্তের সংখ্যা মৃত সুস্থ
মহারাষ্ট্র ১২৪
কেরল ১১৮
কর্নাটক ৫৫
তেলেঙ্গানা ৪৪
গুজরাত ৪৩
রাজস্থান ৪১
উত্তরপ্রদেশ ৪১ ১১
দিল্লি ৩৬
পঞ্জাব ৩৩
হরিয়ানা ৩০ ১১
তামিলনাড়ু ২৬
মধ্যপ্রদেশ ২০
অন্ধ্রপ্রদেশ ১১
পশ্চিমবঙ্গ ১০
বিহার
ছত্তীসগড়
উত্তরাখণ্ড
হিমাচল প্রদেশ
গোয়া
ওড়িশা
পুদুচেরি
মণিপুর
মিজোরাম
  তাছাড়া তিনটি কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখ, জম্মু-কাশ্মীর ও চণ্ডীগড়েও হানা দিয়েছে এই ভাইরাস। এই তিন জায়গার পরিসংখ্যান হল-
কেন্দ্রশাসিত অঞ্চল আক্রান্তের সংখ্যা মৃত সুস্থ
লাদাখ ১৩
জম্মু-কাশ্মীর ১৩
চণ্ডীগড়
  বিশ্বজুড়ে অবশ্য লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। এই মুহূর্তে ৫ লক্ষ ০৯ হাজার ৪৭৭ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে ২৩ হাজার ০০৪ জনের। সুস্থ হয়ে উঠেছেন ১ লক্ষ ২২ হাজার ২২৬ জন।

```