Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকের

শিখ যুবককে চুল ধরে টেনে-হিঁচড়ে নিয়ে গেল পুলিশ, বেধড়ক মারধরের অভিযোগ, তদন্তের নির্দেশ

দ্য ওয়াল ব্যুরো: শিখ যুবককে প্রকাশ্যে চুল ধরে টেনে-হিঁচড়ে নিয়ে যাচ্ছেন এক পুলিশকর্মী। পা ধরে ক্ষমা চাইছেন ওই যুবক। কিন্তু ক্ষমা তো দূর বেধড়ক মারধর করা হচ্ছে তাঁকে। এমনই এক ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। জানা গিয়েছে, মধ্যরপ্রদেশের বারওয়

শিখ যুবককে চুল ধরে টেনে-হিঁচড়ে নিয়ে গেল পুলিশ, বেধড়ক মারধরের অভিযোগ, তদন্তের নির্দেশ

শেষ আপডেট: 8 August 2020 05:04

দ্য ওয়াল ব্যুরো: শিখ যুবককে প্রকাশ্যে চুল ধরে টেনে-হিঁচড়ে নিয়ে যাচ্ছেন এক পুলিশকর্মী। পা ধরে ক্ষমা চাইছেন ওই যুবক। কিন্তু ক্ষমা তো দূর বেধড়ক মারধর করা হচ্ছে তাঁকে। এমনই এক ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। জানা গিয়েছে, মধ্যরপ্রদেশের বারওয়ানি জেলায় ঘটেছে এই ঘটনা। এই ঘটনা সামনে আসতেই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। জানা গিয়েছে, ৫০ সেকেন্ডের ভিডিওতে যে যুবককে চুল ধরে নিয়ে যাওয়া হচ্ছে তাঁর নাম প্রেম সিং। ভিডিওতে প্রেমকে ওই পুলিশকর্মীর পা ধরে ক্ষমা চাইতে দেখা যাচ্ছে। তিনি বলছেন, “ওরা আমাদের মারছে। ওরা আমাদের মেরে ফেলবে। ওরা আমাদের চুল ধরে টেনে নিয়ে যাচ্ছে। ওরা আমাদের দোকান বসাতে দিচ্ছে না।” উপস্থিত জনতার কাছে সাহায্য চাইতে দেখা যাচ্ছে তাঁকে। প্রেমের সাহায্যের জন্য আর এক শিখ যুবক এগিয়ে এলে তাঁকেও ধাক্কা দিয়ে সরিয়ে দিতে দেখা যাচ্ছে এক পুলিশকর্মীকে। https://twitter.com/Anurag_Dwary/status/1291700284800897025?s=19 এই ভিডিও সামনে আসার পরে সমালোচনা শুরু করে কংগ্রেস। দলের মুখপাত্র নরেন্দ্র সালুজা টুইট করে বলেন, “প্রেম সিংহ গ্রান্থির বহুদিন ধরে পুলসুড পুলিশ আউটপোস্টের বাইরে একটি তালা-চাবির দোকান রয়েছে। তাঁকে মারধর করা হয়েছে। সবার সামনে প্রকাশ্য রাস্তায় তাঁর পাগড়ি ছিঁড়ে দিয়ে চুল ধরে টেনে-হিঁচড়ে নিয়ে যাওয়া হয়েছে। পুলিশরা তাঁকে বেধড়ক মেরেছে। এই ঘটনায় শিখ ধর্মের ভাবাবেগে আঘাত করা হয়েছে।” টুইটের সঙ্গে সেই ভিডিও শেয়ার করেন সালুজা। প্রেম অভিযোগ করেছেন, দোকান খোলার জন্য তাঁর কাছে ঘুষ চাওয়া হয়েছিল। কিন্তু তিনি রাজি না হওয়ায় তাঁকে মারধর করা হয়। এই ঘটনার ভিডিও সামনে আসার পরে বারওয়ানি জেলার পুলিশ সুপার নিমিশ আগরওয়াল তদন্তের নির্দেশ দিয়েছেন। যদিও তিনি জানিয়েছেন, প্রেম সিংয়ের বিরুদ্ধে জব্বলপুর জেলায় তিনটি চুরির অভিযোগ রয়েছে। সেই ঘটনারও তদন্ত করে দেখা হবে। পুলিশ সুপার বলেন, “আমাদের পুলিশকর্মীরা নাকা চেকিং করছিলেন। সেই সময় মোটরবাইকে করে আসা দুই যুবককে থামান তাঁরা। তাঁদের মধ্যেই প্রেম সিং ছিলেন। তাঁদের কাছে ড্রাইভিং লাইসেন্স ছিল না। একজন মদ্যপও ছিলেন। তাঁদের আউটপোস্টে নিয়ে আসছিলেন পুলিশকর্মীরা। তখনই একজন গণ্ডগোল শুরু করেন। তারপরেই ওই ঘটনা ঘটে।” মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী ডক্টর নরোত্তম মিশ্র জানিয়েছেন পুরো ঘটনার তদন্ত করে দেখা হবে। অভিযোগ পাওয়ার পরে দুই পুলিশকর্মীকে সাসপেন্ড করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।

```