Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ফের মানবিক রূপ পুলিশের, ব্যস্ত রেলস্টেশনেই বানিয়ে ফেললেন লেবার রুম

দ্য ওয়াল ব্যুরো : আরও একবার পুলিশের মানবিক রূপ দেখল মুম্বই। দাদারের মতো ব্যস্ত রেলস্টেশনেই তাঁরা বানিয়ে ফেললেন লেবার রুম। অন্তঃস্বত্তা এক মহিলার প্রসব হলো সেখানে। সংবাদসংস্থা এএনআই সূত্রে খবর, সম্প্রতি ঘটনাটি ঘটেছে মুম্বইয়ের দাদার স্টেশনে।

ফের মানবিক রূপ পুলিশের, ব্যস্ত রেলস্টেশনেই বানিয়ে ফেললেন লেবার রুম

শেষ আপডেট: 26 December 2018 18:00

দ্য ওয়াল ব্যুরো : আরও একবার পুলিশের মানবিক রূপ দেখল মুম্বই। দাদারের মতো ব্যস্ত রেলস্টেশনেই তাঁরা বানিয়ে ফেললেন লেবার রুম। অন্তঃস্বত্তা এক মহিলার প্রসব হলো সেখানে। সংবাদসংস্থা এএনআই সূত্রে খবর, সম্প্রতি ঘটনাটি ঘটেছে মুম্বইয়ের দাদার স্টেশনে। সোমবার রাতে দাদার স্টেশনে ট্রেন ধরার জন্য অপেক্ষা করছিলেন অন্তঃস্বত্তা ওই মহিলার পরিবার। হঠাৎ করেই প্রসব যন্ত্রণা শুরু হয় ২১ বছরের গীতা দীপক ওয়াগারে। কী করবেন, বুঝতে পারছিলেন না বাড়ির লোকেরা।

আরও পড়ুন যেমন মোদী, তেমন দিদি, কলকাতায় এসে তোপ কানহাইয়ার

তাঁরা প্রথমে খবর দেন স্টেশনে কর্তব্যরত পুলিশ অফিসারদের। তাঁরা খবর দেন রেল পুলিশের মেডিক্যাল টিমকে। মেডিক্যাল টিম গিয়ে মহিলাকে পরীক্ষা করে দেখেন প্রসব আসন্ন। তারপরেই ব্যবস্থা করেন পুলিশ কর্মীরা। চাদর নিয়ে স্টেশনেই একটি লেবার রুম বানিয়ে দেন তাঁরা। চারদিক থেকে ওই মহিলাকে চাদর দিয়ে ঢেকে রাখেন তাঁরা। চাদরের আড়ালেই সন্তান প্রসব করেন গীতা। https://www.youtube.com/watch?v=5dI2Fgr336E সন্তান জন্মের পরই গীতা ও তাঁর সন্তানকে পাঠানো হয় নিকটবর্তী হাসপাতালে। সেখানেই আপাতত ভর্তি আছেন তিনি। এই ঘটনার ভিডিও ইউটিউবে প্রকাশ করেন দাদার রেল কর্তৃপক্ষ। মুহূর্তেই তা ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। পুলিশের উপস্থিত বুদ্ধি ও মানবিক রূপের কথা উল্লেখ করে চারদিক থেকে আসতে থাকে প্রশংসাবার্তা। ভিডিও সৌজন্যে ইউটিউব 

The Wall-এর ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন 


```