Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

সিংহমের কায়দায় পুলিশকর্মীর স্টান্ট, ট্রাফিক আইন ভাঙায় জরিমানা ৫০০০ টাকা

দ্য ওয়াল ব্যুরো: ১৯৯১ সালে নিজের প্রথম ছবি ফুল অউর কাঁটে-তে দু’দিকে দুটো বাইকের উপর পা দিয়ে এন্ট্রি নিয়েছিলেন অজয় দেবগণ। সেই স্টান্ট এতটাই জনপ্রিয় হয়েছিল যে পরে রোহিত শেট্টি অজয়কে নিয়ে সিংহম করার সময় সেই স্টান্ট ব্যবহার করেন। তবে সেখানে বাই

সিংহমের কায়দায় পুলিশকর্মীর স্টান্ট, ট্রাফিক আইন ভাঙায় জরিমানা ৫০০০ টাকা

শেষ আপডেট: 11 May 2020 18:48

দ্য ওয়াল ব্যুরো: ১৯৯১ সালে নিজের প্রথম ছবি ফুল অউর কাঁটে-তে দু’দিকে দুটো বাইকের উপর পা দিয়ে এন্ট্রি নিয়েছিলেন অজয় দেবগণ। সেই স্টান্ট এতটাই জনপ্রিয় হয়েছিল যে পরে রোহিত শেট্টি অজয়কে নিয়ে সিংহম করার সময় সেই স্টান্ট ব্যবহার করেন। তবে সেখানে বাইক নয়, দুটি চারচাকা গাড়ির উপর দাঁড়িয়ে এনট্রি হয়েছিল অজয়ের। খানিকটা সেই কায়দাতেই স্টান্ট করেছেন এক পুলিশকর্মী। কিন্তু তার জন্য যে এই খেসারত দিতে হবে তা হয়তো স্বপ্নেও ভাবেননি তিনি। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় একটি ভিডিও। সেখানে দেখা যাচ্ছে, দু’দিকে দুটি সাদা রংয়ের হন্ডা গাড়ির ছাদে পা দিয়ে দাঁড়িয়ে রয়েছেন এক পুলিশকর্মী। বেশ ধীরগতিতে এগোচ্ছে গাড়িদুটি। চোখে কালো সানগ্লাস, কোমরে ওয়্যারলেস সেট নিয়ে বেশ কায়দা করে হাত নাড়তে ও চুমু ছুড়তে দেখা গিয়েছে তাঁকে। এই ভিডিও ভাইরাল হওয়ার পরে জানা যায়, মধ্যপ্রদেশের দামো জেলার এক সাব-ইনস্পেক্টর তিনি। নাম মনোজ যাদব। https://twitter.com/Anurag_Dwary/status/1259865154063400965?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1259865154063400965&ref_url=https%3A%2F%2Fwww.ndtv.com%2Fcities%2Fwatch-madhya-pradesh-cop-pulls-a-stunt-from-old-ajay-devgn-movie-fined-rs-5-000-2227108 ভিডিওটি নজরে পরে সাগরের ইনস্পেক্টর জেনারেল অনিল শর্মার। তিনি এই বিষয়কে গুরুত্ব দিয়ে দেখেন। তাঁর বক্তব্য, একজন পুলিশকর্মী নিয়ম ভাঙলে তো সাধারণ মানুষ আরও সাহস পাবে। তাই ওই সাব ইনস্পেক্টরের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার জন্য তিনি দামো জেলার পুলিশ প্রধানকে নির্দেশ দেন।

আরও পড়ুন ‘আমি তো শ্বশুরের সামনে হাফপ্যান্ট পরে ঘুরব না!’ লকডাউনে নিজের তৈরি শর্টফিল্ম নিয়ে অকপট অপরাজিতা

জানা গিয়েছে, মনোজ যাদবকে তাঁর থানার দায়িত্ব থেকে সরিয়ে পুলিশ লাইনে পাঠানো হয়েছে। আপাতত সেখানেই থাকতে হবে তাঁকে। এছাড়া ট্রাফিক আইন ভাঙার জন্য ৫০০০ টাকা জরিমানা করা হয়েছে তাঁকে।

```