Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকের

নির্ভয়া মামলা: ফাঁসি এড়াতে ফের আবেদন, দিল্লির লেফটেন্যান্ট গভর্নরের দ্বারস্থ বিনয়

দ্য ওয়াল ব্যুরো: এখনও ফাঁসি এড়ানোর চেষ্টা করেই চলেছে নির্ভয়া কাণ্ডে চার দোষী। এবার দিল্লির লেফটেন্যান্ট গভর্নরের দ্বারস্থ হয়েছেন দোষী বিনয় শর্মার আইনজীবী। বিনয়ের মৃত্যুদণ্ডের জায়গায় যাবজ্জীবন জেল হেফাজতের আবেদন জানিয়েছেন তিনি। সোমবার দিল্ল

নির্ভয়া মামলা: ফাঁসি এড়াতে ফের আবেদন, দিল্লির লেফটেন্যান্ট গভর্নরের দ্বারস্থ বিনয়

শেষ আপডেট: 9 March 2020 12:13

দ্য ওয়াল ব্যুরো: এখনও ফাঁসি এড়ানোর চেষ্টা করেই চলেছে নির্ভয়া কাণ্ডে চার দোষী। এবার দিল্লির লেফটেন্যান্ট গভর্নরের দ্বারস্থ হয়েছেন দোষী বিনয় শর্মার আইনজীবী। বিনয়ের মৃত্যুদণ্ডের জায়গায় যাবজ্জীবন জেল হেফাজতের আবেদন জানিয়েছেন তিনি। সোমবার দিল্লির লেফটেন্যান্ট গভর্নরের অফিসে আবেদন করেন বিনয় শর্মার আইনজীবী এ পি সিং। তিনি আবেদনে জানিয়েছেন, বিনয় শর্মার মৃত্যুদণ্ডের সাজা নতুন করে ভাবনা চিন্তা করে দেখা হোক। ফাঁসির জায়গায় যাবজ্জীবন জেল হেফাজতের সাজা ঘোষণা করা হোক। এই বিষয়ে অবশ্য লেফটেন্যান্ট গভর্নরের অফিসের তরফে কোনও জবাব দেওয়া হয়নি। এর আগেই অবশ্য সুপ্রিম কোর্টে বিনয়ের কিউরেটিভ পিটিশন খারিজ হয়ে গিয়েছিল। তারপরেই ফের নতুন করে মৃত্যুদণ্ডের পরোয়ানা জারি করে দিল্লির পাতিয়ালা হাউস কোর্ট। তারপরেও যে চার দোষী চেষ্টা চালানো বন্ধ করেনি তা বিনয়ের এই আবেদন থেকে পরিষ্কার। অন্যদিকে নির্ভয়া মামলায় আর এক দোষী মুকেশ কুমারের আইনজীবী এম এল শর্মাও ফের আদালতের দ্বারস্থ হয়েছেন। তাঁর অভিযোগ, মুকেশের প্রাণভিক্ষার আর্জি রাষ্ট্রপতি খারিজ করে দেওয়ার পর তার কিউরেটিভ পিটিশনও খারিজ হয়ে যায়। সেইসময় নাকি রাষ্ট্রপতির দ্বারা মুকেশের আর্জি খারিজের সাত দিনের মধ্যে কিউরেটিভ পিটিশন করতে বাধ্য করেছিলেন তার তৎকালীন আইনজীবী বৃন্দা গ্রোভার। তিনি নাকি জোর করে মুকেশকে দিয়ে সই করিয়ে নেন। এই ঘটনায় সরকারের চাপ ছিল। সেই আবেদন মুকেশ স্বেচ্ছায় করেনি। তাই তাকে ফের একবার স্বেচ্ছায় আবেদন করতে দেওয়ার অনুমতি চাওয়া হয়েছে। কিউরেটিভ পিটিশনের জন্য ২০২১ সাল পর্যন্ত সময় চেয়েছেন মুকেশের আইনজীবী। আদালত জানিয়েছে আগামী ১৬ মার্চ এই আবেদনের শুনানি হবে। গত দু’মাস ধরে বারবার একের পর এক আবেদন করেছে নির্ভয়া মামলায় ফাঁসির সাজা পাওয়া বিনয় শর্মা, মুকেশ সিং, অক্ষয় ঠাকুর ও পবন গুপ্তা। এর ফলে বারবার পিছোতে হয়েছে ফাঁসি। অবশেষে চারজনের সব আবেদন হয়ে যাওয়ার পরে আগামী ২০ মার্চ ভোর সাড়ে ৫টায় ফাঁসির নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু এখনও চেষ্টা চালাচ্ছে তারা। একের পর এক আবেদন করছেন তাদের আইনজীবীরা। এই দুই আবেদনের ক্ষেত্রে কী জবাব আসে সেটাই দেখার।

```