Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

রামমন্দির নির্মাণ শুরু আজ থেকে, অযোধ্যায় চলছে শিবের পুজো

দ্য ওয়াল ব্যুরো: গত নভেম্বরে ঐতিহাসিক রামজন্মভূমি মামলার রায় দিয়েছিল সুপ্রিম কোর্ট। তারপর ঠিক ছিল রামনমীর দিনই আনুষ্ঠানিক ভাবে শুরু হবে অযোধ্যায় ভব্য রামমন্দির নির্মাণের কাজ। কিন্তু লকডাউনের জন্য সমস্ত পরিকল্পনা ভেস্তে যায়। অবশেষে আজ' বুধবা

রামমন্দির নির্মাণ শুরু আজ থেকে, অযোধ্যায় চলছে শিবের পুজো

শেষ আপডেট: 10 June 2020 03:59

দ্য ওয়াল ব্যুরো: গত নভেম্বরে ঐতিহাসিক রামজন্মভূমি মামলার রায় দিয়েছিল সুপ্রিম কোর্ট। তারপর ঠিক ছিল রামনমীর দিনই আনুষ্ঠানিক ভাবে শুরু হবে অযোধ্যায় ভব্য রামমন্দির নির্মাণের কাজ। কিন্তু লকডাউনের জন্য সমস্ত পরিকল্পনা ভেস্তে যায়। অবশেষে আজ' বুধবার রুদ্রাভিষেক তথা শিবের পুজোর মধ্যে দিয়ে রামমন্দির নির্মাণের কাজ। কথিত আছে, লঙ্কা অভিযানের আগে অযোধ্যায় শিবের পুজো করে তারপর রওনা দিয়েছিলেন শ্রীরামচন্দ্র। সেই মতো প্রতিবছরই ধুমধাম করে পালিত হয় রুদ্রাভিষেক। এদিন সকাল থেকেই শিবের পুজো শুরু হয়েছে কুবের টিলা মন্দিরে। পুজো শেষ হওয়ার পর রাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র ট্রাস্টের পুরোহিতরা আনুষ্ঠানিক ভাবে মন্দির নির্মাণের কাজ শুরু করবেন। গত নভেম্বরে অযোধ্যা মামলার রায়ে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল ‘বিতর্কিত’ জায়গায় রামমন্দির বানানোর জন্য সরকারকে একটি ট্রাস্ট গঠন করে দিতে হবে। সেই কাজ শেষ হয়ে গিয়েছে আগেই। অপেক্ষা ছিল মন্দির নির্মাণের কাজ শুরুর। ২৫ মার্চ ছিল চৈত্র নবরাত্রির শুরু। ওইদিন থেকেই লকডাউন শুরু হয়েছিল দেশে। করোনা সংক্রমণের কারণে কোনও জমায়েতই হয়নি অযোধ্যায়। কয়েকজন পুরোহিতকে নিয়ে বুলেটপ্রুফ সিংহাসনে রামলালার মূর্তি অন্যত্র সরান উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। যতদিন এই কাজ চলবে, ততদিন রামলালার মূর্তি থাকবে বিকল্প অস্থায়ী জায়গায়। লার্সেন অ্যান্ড টুব্রোর রামমন্দির নির্মাণের কাজ করবে। সুপ্রিম কোর্টের নির্দেশ মতো মুসলিম সম্প্রদায়কে পৃথক জায়গায় পাঁচ একর জমি দেওয়ার কাজও শেষ হয়েছে। সরকারের পছন্দ করা জমিতে সায়ও দিয়ে দিয়েছে সুন্নি ওয়াকফ বোর্ড। এদিকে বহু প্রতীক্ষিত রামমন্দির নির্মাণও শুরু হয়ে গেল।

```