Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

সাংবাদিককে মার তেজপ্রতাপের দেহরক্ষীদের, 'আমাকে খুনের চেষ্টা হচ্ছে', পাল্টা অভিযোগ লালুর বড় ছেলের

দ্য ওয়াল ব্যুরো: ভাইয়ের সঙ্গে মতের মিল না হওয়ার দল ছেড়েছেন তিনি। গড়েছেন নতুন দল। আর সেই তেজ প্রতাপ যাদবের দেহরক্ষীদেরই দেখা গেল এক সাংবাদিককে ধরে পেটাচ্ছেন। কিন্তু সেই অভিযোগ অস্বীকার করলেন তেজপ্রতাপ। বরং তাঁর অভিযোগ, তাঁকে মারতেই ষড়যন্ত্র

সাংবাদিককে মার তেজপ্রতাপের দেহরক্ষীদের, 'আমাকে খুনের চেষ্টা হচ্ছে', পাল্টা অভিযোগ লালুর বড় ছেলের

শেষ আপডেট: 19 May 2019 11:47

দ্য ওয়াল ব্যুরো: ভাইয়ের সঙ্গে মতের মিল না হওয়ার দল ছেড়েছেন তিনি। গড়েছেন নতুন দল। আর সেই তেজ প্রতাপ যাদবের দেহরক্ষীদেরই দেখা গেল এক সাংবাদিককে ধরে পেটাচ্ছেন। কিন্তু সেই অভিযোগ অস্বীকার করলেন তেজপ্রতাপ। বরং তাঁর অভিযোগ, তাঁকে মারতেই ষড়যন্ত্র করা হয়েছে। শেষ দফার নির্বাচন চলছে সারা দেশে। এ দিন সকালে নিজের কেন্দ্রে ভোট দিতে গিয়েছিলেন লালুপ্রসাদ যাদবের বড় ছেলে তেজপ্রতাপ যাদব। ভোট দিয়ে বেরোনর সময় সাংবাদিকরা তাঁর ছবি তুলতে যান। জানা গিয়েছে, সেই সময়েই ধাক্কাধাক্কির মধ্যে পড়ে এক সাংবাদিকের ক্যামেরা গিয়ে ধাক্কা খায় তেজপ্রতাপের গাড়ির উইন্ডস্ক্রিনে। তাঁর গাড়ির উইন্ডস্ক্রিন সামান্য ভেঙে যায়। আর ঠিক তখনই দেখা যায়, গাড়ির পাশে দাঁড়িয়ে থাকা এক দেহরক্ষী এগিয়ে গিয়ে মারতে শুরু করলেন ওই সাংবাদিককে। সঙ্গে আরও দু'একজন দেহরক্ষীকেও দেখা যায় ওই সাংবাদিককে মারধর করছেন। পুরো ঘটনার ভিডিয়ো করে রাখেন সেখানে উপস্থিত অন্য ক্যামেরাম্যানরা। কেউ সেই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে দেন। তারপরেই তেজপ্রতাপের দেহরক্ষীদের এই মারধরের সমালোচনা শুরু হয়। https://twitter.com/ANI/status/1130011111661744130 কিন্তু এই ঘটনার পর নিজের দেহরক্ষীদের দোষ মানতে চাননি তেজপ্রতাপ। তিনি জানিয়েছেন, "আমার বিরুদ্ধে খুনের ষড়যন্ত্র করা হয়েছে। তাই প্রতি মুহূর্তে আমার দেহরক্ষীরা অ্যালার্ট রয়েছে। সেখানে আমার গাড়ি ভাঙার চেষ্টা করা হয়েছিল বলেই পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে আমার দেহরক্ষীরা।" লালুপ্রসাদ যাদবের বড় ছেলে তেজপ্রতাপ যাদবের সঙ্গে তেজস্বী যাদবের সংঘাতের পরেই রাষ্ট্রীয় জনতা দল ছেড়ে 'লালু-রাবড়ি মোর্চা' নামের একটি দল খোলেন তেজপ্রতাপ। তাঁর দলও ভোটে লড়ছেন। বিভিন্ন সভাতেও বারবার তেজপ্রতাপ বলেছেন, তিনিই লালুর যোগ্য উত্তরসুরী। সম্প্রতি একটি সভায় তেজপ্রতাপ বলেছেন, "আমি বিহারের দ্বিতীয় লালুপ্রসাদ যাদব।"

আরও পড়ুন

https://www.four.suk.1wp.in/news-state-tmc-candidate-madan-mitra-accuses-arjun-singh-for-violence-in-bhatpara/

```