Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
নববর্ষের শুভেচ্ছাতেও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াই

নেতৃত্বের সংকটের মধ্যেই ১০ অগস্ট বসতে পারে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক

দ্য ওয়াল ব্যুরো: নেতৃত্বে চরম সংকট। এর মধ্যেই হয়তো বোইঠকে বসতে পারে কংরেসের ওয়ার্কিং কমিটি। সূত্রের খবর, আগামী ১০ অগস্ট কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক হতে পারে। লোকসভা ভোটের ফল ঘোষণার পরই কংগ্রেস সভাপতির পদ থেকে ইস্তফা দিয়েছেন রাহুল গান্ধী।

নেতৃত্বের সংকটের মধ্যেই ১০ অগস্ট বসতে পারে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক

শেষ আপডেট: 4 August 2019 11:03

দ্য ওয়াল ব্যুরো: নেতৃত্বে চরম সংকট। এর মধ্যেই হয়তো বোইঠকে বসতে পারে কংরেসের ওয়ার্কিং কমিটি। সূত্রের খবর, আগামী ১০ অগস্ট কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক হতে পারে। লোকসভা ভোটের ফল ঘোষণার পরই কংগ্রেস সভাপতির পদ থেকে ইস্তফা দিয়েছেন রাহুল গান্ধী। বেশ কয়েকবার নেতারা তা প্রত্যাখান করলেও রাহুলের অনড় মনোভাবে শেষ পর্যন্ত ইস্তফা গ্রহণ করে দল। অন্তর্বর্তী সভাপতি করা হয় বর্ষীয়ান মতিলাল ভোরাকে। স্বাধীনতার পর থেকে অধিকাংশ সময়েই কংগ্রেস সভাপতি থেকেছেন নেহরু বা গান্ধী পরিবারের কোনও সদস্য। এই পরিস্থিতি কেউ কেউ চাইছেন ওই পরিবারের বাইরের কেউ দায়িত্ব নিক কংগ্রেসের। আবার কারও কারও মতে, সনিয়া গান্ধী বা প্রিয়ঙ্কা গান্ধী হোন কংগ্রেস সভাপতি। এর আগের বৈঠকেও প্রিয়ঙ্কার নাম এসেছিল। সেই সময়ে রাহুল বলেছিলেন, দয়া করে আমার বোনকে কেউ এর মধ্যে টানবেন না। প্রিয়ঙ্কা নিজেও সভাপতি হওয়ার বিষইয়টি উড়িয়ে দিয়েছেন। পর্যবেক্ষকদের মতে, লোকসভা ভোটে বড় ধাক্কা খেয়েছে কংগ্রেস। তারপর থেকে রাহুল গান্ধীর ইস্তফা এবং নানান কারণে দলে নেতৃত্বের সংকট চলছে। এখন দেখার পরের বৈঠকে কংগ্রেস নতুন সভাপতি নির্বাচনের ব্যাপারে কী পদক্ষেপ নেয়।

```