Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

পরিযায়ী শ্রমিকদের ট্রেনের ভাড়া দেবে কংগ্রেস, কেন্দ্রের সমালোচনা করে ঘোষণা সনিয়ার

দ্য ওয়াল ব্যুরো: পরিযায়ী শ্রমিকদের জন্য বিশেষ ট্রেনের ব্যবস্থা করলেও রেলমন্ত্রক জানিয়ে দিয়েছিল তাঁদের ভাড়া দিতে হবে। নইলে কোনও রাজ্য সরকারও তাদের রাজ্যের শ্রমিকদের ফেরাতে ভাড়ার টাকা দিতে পারে। কেন্দ্রের এই ‘অসংবেদনশীল’ সিদ্ধান্তের তীব্র ব

পরিযায়ী শ্রমিকদের ট্রেনের ভাড়া দেবে কংগ্রেস, কেন্দ্রের সমালোচনা করে ঘোষণা সনিয়ার

শেষ আপডেট: 4 May 2020 04:22

দ্য ওয়াল ব্যুরো: পরিযায়ী শ্রমিকদের জন্য বিশেষ ট্রেনের ব্যবস্থা করলেও রেলমন্ত্রক জানিয়ে দিয়েছিল তাঁদের ভাড়া দিতে হবে। নইলে কোনও রাজ্য সরকারও তাদের রাজ্যের শ্রমিকদের ফেরাতে ভাড়ার টাকা দিতে পারে। কেন্দ্রের এই ‘অসংবেদনশীল’ সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করে সর্বভারতীয় স্তরে সাবেক দলের সভানেত্রী সনিয়া গান্ধী জানিয়ে দিলেন, পরিযায়ী শ্রমিকদের জন্য ট্রেনের ভাড়া দেবে কংগ্রেস। কংগ্রেস দলনেত্রীর কথায়, “দেশবাসীর সেবায় ও তাঁদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে একাত্ম থাকতে এটাই হবে কংগ্রেসের তরফে বিনীত সাহায্য”।
আরও পড়ুন- চব্বিশ ঘন্টায় হাজারেরও বেশি মানুষ কোভিড থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরলেন, মোট আক্রান্তের সাড়ে ২৭ শতাংশই এখন সুস্থ
স্বাধীনোত্তর সময়ে কোনও একটি রাজনৈতিক দল এ হেন এবং এত বড় সিদ্ধান্ত নিয়েছে বলে কখনও শোনা যায়নি। কেন্দ্র থেকে ক্ষমতা হারানোর পর কংগ্রেসের আর্থিক অবস্থা খুব একটা ভাল নয়। অন্তত বিজেপির তুলনায় তো নয়ই। কিন্তু তার পরেও সনিয়া গান্ধী তথা কংগ্রেস যে এই সিদ্ধান্ত নিয়েছে তার নেপথ্যে রাজনীতির উর্ধ্বেও আবেগ রয়েছে বলেই অনেকের মত। সনিয়া গান্ধী সোমবার সকালে এক বিবৃতিতে বলেন, আমাদের শ্রমিক ও মজুররাই রাষ্ট্রকে বৃদ্ধির পথে নিয়ে যাওয়ার অগ্রদূত। এ দেশের সরকার বিনামূল্যে বিদেশে আটকে থাকা ভারতীয়দের প্লেনে করে দেশে ফেরাতে পারে, গুজরাতে শুধু একটি প্রকল্পের জন্য খাদ্য ইত্যাদি পরিবহণে একশ কোটি টাকা খরচ করতে পারে, রেল মন্ত্রক পিএম কেয়ারস তহবিলে ১৫১ কোটি টাকা দান করতে পারে, অথচ শ্রমিক-মজুরদের জন্য এর ভগ্নাংশ টাকা খরচ করতে পারে না! তাঁর কথায়, কেন্দ্রের সরকার মাত্র চার ঘন্টার নোটিশে দেশে লকডাউন করেছে। ফলে পরিযায়ী শ্রমিকরা বাড়ি ফেরার সুযোগটুকু পাননি। '৪৭ সালে দেশ ভাগের পর এত খারাপ অবস্থা দেখা যায়নি। খাবার নেই, ওষুধ নেই, অর্থ নেই – লক্ষ লক্ষ লোক তাঁদের পরিবার ও ভালবাসার মানুষের কাছে পৌঁছতে খালি পেয়ে হেঁটে চলেছেন। এখনও দেশের বিভিন্ন প্রান্তে বহু লক্ষ পরিযায়ী শ্রমিক, মজুর আটকে রয়েছেন। যাঁদের কাছে বাড়ি ফেরার জন্য ন্যূনতম টাকা নেই। সনিয়া জানিয়েছেন, প্রতিটি প্রদেশ কংগ্রেস কমিটি তাদের রাজ্যের শ্রমিকদের ফেরানোর ব্যাপারটি দেখভাল করবে। যে সব শ্রমিকদের ট্রেনের ভাড়া দেওয়ার সামর্থ্য নেই, তাঁদের ভাড়ার টাকা যোগাবে সেই রাজ্যের প্রদেশ কংগ্রেস। এই মর্মে সমস্ত প্রদেশ কংগ্রেস কমিটির কাছে বার্তা পাঠিয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছে এআইসিসি।

```