Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

রাজ্যসভার নির্বাচনে ভোট দিতে পিপিই কিট পরে হাজির করোনা আক্রান্ত কংগ্রেস বিধায়ক

দ্য ওয়াল ব্যুরো: করোনা আক্রান্ত হয়েছেন তো কী হয়েছে? তাই বলে রাজ্যসভার নির্বাচনে উপস্থিত থাকবেন না, তা কি হয়। আর তাই পিপিই কিট পরেই হাজির হলেন মধ্যপ্রদেশের ভোপালের কংগ্রেস বিধায়ক কুণাল চৌধরী। শুক্রবার দেখা গেল এই ছবি। দেশের ১০ রাজ্যের ২

রাজ্যসভার নির্বাচনে ভোট দিতে পিপিই কিট পরে হাজির করোনা আক্রান্ত কংগ্রেস বিধায়ক

শেষ আপডেট: 19 June 2020 12:05

দ্য ওয়াল ব্যুরো: করোনা আক্রান্ত হয়েছেন তো কী হয়েছে? তাই বলে রাজ্যসভার নির্বাচনে উপস্থিত থাকবেন না, তা কি হয়। আর তাই পিপিই কিট পরেই হাজির হলেন মধ্যপ্রদেশের ভোপালের কংগ্রেস বিধায়ক কুণাল চৌধরী। শুক্রবার দেখা গেল এই ছবি। দেশের ১০ রাজ্যের ২৪ টি রাজ্যসভা আসনে শুক্রবার চলছে নির্বাচন। তার মধ্যে রয়েছে মধ্যপ্রদেশও। সেখানে বিজেপির সঙ্গে টানটান লড়াই হচ্ছে কংগ্রেসের। তাই কোনও ঝুঁকি নিতে চায়নি কংগ্রেস। মধ্যপ্রদেশের অন্তত ২০৫ জন বিধায়ক ভোট দেওয়ার পরে দেখা যায় অ্যাম্বুলেন্সে করে ভোট দিতে এলেন কুণাল চৌধরী। তিনি আসার আগেই ভোটকেন্দ্র স্যানিটাইজ করা হয়। হাতে মোবাইল নিয়ে পিপিই কিট পরে হাজির কুণালবাবু। কংগ্রেস বিধায়ক আসার খবর অবশ্য আগে থেকেই ছিল। তাই কুণাল বাবু আসার পরেই সবাই কিছুটা দূরত্ব বজায় রেখে দাঁড়িয়েছিলেন। ৬ জুন থেকে অসুস্থ হয়ে পড়েন কংগ্রেস বিধায়ক। ১০ তারিখ তাঁর নমুনা পরীক্ষা করা হয়। ১২ জুন নমুনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে তাঁর। ভোট দেওয়ার পর সংবাদমাধ্যমের সামনে বিধায়ক বলেন, "আমি সব রকমের সতর্কতা বজায় রেখেছিলাম। অ্যাম্বুলেন্সে করে বিধানসভায় যাই আমি। যাঁরা ভোট নেন, তাঁরও পিপিই কিট পরেছিলেন। আমি ভোট দিয়ে ফের ফিরে যাচ্ছি।" তবে এই বিষয়ে প্রশ্ন তুলেছেন বিজেপি নেতা হিতেশ বাজপায়ী। তিনি বলেন, "একজন করোনা আক্রান্ত বিধায়ককে কী ভাবে ভোট দেওয়ার অনুমতি দিল নির্বাচন কমিশন। এতে মহামারী আইন ভঙ্গ করা হয়েছে।" যদিও এর জবাবে কংগ্রেস বিধায়ক বলেন, "যিনি পঞ্চায়েতের ভোটেও জিততে পারেন না, তিনি অন্যকে এই প্রশ্ন করছেন। তাঁর উচিত তাঁর দলের নেতৃত্বকে এই ব্যাপারে প্রশ্ন করা।" এদিন গুজরাত, অন্ধ্রপ্রদেশ ও কর্নাটকের চারটি করে আসন, মধ্যপ্রদেশ ও রাজস্থানের তিনটি, ঝাড়খণ্ডের দুটি এবং মেঘালয়, মনিপুর, অরুণাচল প্রদেশ ও মিজোরামের একটি করে আসনে ভোট গ্রহণ চলছে। ২৪ টির মধ্যে বেশ কিছু আসনে জোর প্রতিদ্বন্দ্বিতা হবে বলে খবর।

```