Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

সাবধান! হনুমানের লেজের ঝটকায় তিন রাজ্যে বিজেপি শেষ, এ বার লঙ্কা দহনের অপেক্ষা : রাজ বব্বর

দ্য ওয়াল ব্যুরো : নানারূপে হনুমান, কখনও দলিত, কখনও জাঠ, তো কখনও আবার মুসলমান। হনুমান কী ছিলেন, তা নিয়ে বিভিন্ন সময়ে বিভিন্ন বিজেপি নেতা নানা ধরণের মন্তব্য করেছেন। এ বার আসরে নামলেন কংগ্রেস নেতা রাজ বব্বর। বললেন, হনুমানকে বিরক্ত করার আগে সাব

সাবধান! হনুমানের লেজের ঝটকায় তিন রাজ্যে বিজেপি শেষ, এ বার লঙ্কা দহনের অপেক্ষা : রাজ বব্বর

শেষ আপডেট: 25 December 2018 02:26

দ্য ওয়াল ব্যুরো : নানারূপে হনুমান, কখনও দলিত, কখনও জাঠ, তো কখনও আবার মুসলমান। হনুমান কী ছিলেন, তা নিয়ে বিভিন্ন সময়ে বিভিন্ন বিজেপি নেতা নানা ধরণের মন্তব্য করেছেন। এ বার আসরে নামলেন কংগ্রেস নেতা রাজ বব্বর। বললেন, হনুমানকে বিরক্ত করার আগে সাবধান হওয়া উচিত বিজেপির। সোমবার বলিউড অভিনেতা তথা উত্তরপ্রদেশের এই কংগ্রেস নেতা এক সাক্ষাৎকারে বলেন, "ভগবান হনুমানকে বিরক্ত করার আগে বিজেপি'র সাবধান হওয়া উচিত। লেজের এক ঝটকায় তিন রাজ্য থেকে বিজেপিকে তাড়িয়ে দিয়েছেন তিনি। এ বার লঙ্কায় আগুন লাগার অপেক্ষা।" সদ্যসমাপ্ত তিন রাজ্যে বিজেপির হারের পর তাকে রামায়ণের লঙ্কাকাণ্ডের সঙ্গে তুলনা করে বিজেপিকে খোঁচা দেন এই বর্ষীয়ান রাজনীতিবীদ।

আরও পড়ুন বাঁচানো গেল না ট্রেনের শৌচালয়ের কমোড থেকে উদ্ধার ওড়নায় মোড়া সদ্যোজাতকে

হনুমানকে নিয়ে এই ধরণের মন্তব্যের সূত্রপাত বেশ কিছুদিন আগে থেকে। রাজস্থানের ভোট প্রচারে নাকি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ 'হনুমান দলিত ছিলেন', এই মন্তব্য করেছিলেন। অভিযোগ উঠেছিল, দলিত ভোট নিজেদের দিকে করার জন্যই এমন মন্তব্য করেছিলেন যোগী। কিন্তু যোগী অনুগামীদের তরফে এই অভিযোগ উড়িয়ে দেওয়া হয়। তারপর বর্তমানে বিজেপি ত্যাগ করা সাংসদ সাবিত্রী বাই ফুলেও বলেছিলেন, হনুমান দলিত ছিলেন। গত সপ্তাহে হনুমানকে নিয়ে ফের বিতর্ক তোলেন উত্তরপ্রদেশের বিজেপি কাউন্সিলার বুক্কল নবাব। তিনি বলেন, "মুসলিমদের মধ্যে রহমান, রমজান, ফরমান, জীশান, কুরবান প্রভৃতি নাম হয়। এই নামগুলো হনুমানের সঙ্গে মিলে যায়। তাহলেই বোঝা যাচ্ছে হনুমান আসলে মুসলিম ছিলেন। বুক্কল নবাবের করা এই মন্তব্যের পর উত্তরপ্রদেশের আরেক বিজেপি নেতা লক্ষ্মী নারায়ণ চৌধুরী বলেন, "আমার মনে হয়, হনুমান জাঠ ছিলেন। কারণ একজন জাঠ যখন কাউকে বিপদে পড়তে দেখেন, তখন কোনও কারণ জিজ্ঞাসা না করেই তাঁকে সাহায্য করতে ঝাঁপিয়ে পড়েন। হনুমানও তাই।" উত্তরপ্রদেশের বিজেপি নেতাদের একের পর এক মন্তব্যের পর এ বার তাঁদেরই পালটা দিলেন রাজ বব্বর। এখন দেখার রাজ বব্বরের কথার পালটা কোনও বিজেপি নেতার মুখে শোনা যায় কিনা।

The Wall-এর ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন 


```