উত্তরপ্রদেশ বিধানসভার জন্য এখন থেকেই কাজ শুরু করে দিল কংগ্রেস
দ্য ওয়াল ব্যুরো: দিল্লি বিধানসভা নির্বাচনে সেভাবে খুঁজেই পাওয়া যাচ্ছে না কংগ্রেসকে তবে এখন থেকে তারা প্রস্তুত হচ্ছে আগামী বছরের উত্তরপ্রদেশ বিধানসভা ভোটের জন্য। ইস্তাহার তৈরির জন্য ইতিমধ্যেই তারা পাঁচ সদস্যের কমিটি তৈরি করেছে। উত্তরপ্রদেশে
শেষ আপডেট: 3 February 2020 06:51
দ্য ওয়াল ব্যুরো: দিল্লি বিধানসভা নির্বাচনে সেভাবে খুঁজেই পাওয়া যাচ্ছে না কংগ্রেসকে তবে এখন থেকে তারা প্রস্তুত হচ্ছে আগামী বছরের উত্তরপ্রদেশ বিধানসভা ভোটের জন্য। ইস্তাহার তৈরির জন্য ইতিমধ্যেই তারা পাঁচ সদস্যের কমিটি তৈরি করেছে। উত্তরপ্রদেশের প্রদেশ কংগ্রেস সভাপতি অজয় কুমার লালু জানিয়েছেন, সংশ্লিষ্ট রাজ্যের গরিব মানুষ, কৃষক, মহিলা ও যুবকদের সঙ্গে কথা বলবেন সদস্যরা, জানার চেষ্টা করবেন তাঁদের সমস্যার কথা এবং আকাঙ্ক্ষার কথা।
এই কমিটিতে রয়েছে মণীশ মিশ্র, অতুল চতুর্বেদী, তনুজ পুনিয়া, পঙ্কজ গুপ্ত ও মঞ্জুর আলি। তাঁরা বিভিন্ন শ্রেণির মানুষকে জানাবেন, কংগ্রেস তাঁদের জন্য কী ধরনের প্রকল্প চালু করতে চায় সে কথাও বোঝাবেন কংগ্রেস নেতারা।

আয়তন ও জনসংখ্যার দিক থেকে দেশের সবচেয়ে বড় রাজ্য উত্তরপ্রদেশ। আসন সংখ্যার বিচারে এই রাজ্য থেকে কংগ্রেস কার্যত মুছে যেতে বসেছে। এই রাজ্য থেকে নিজের পরিবারের হাতে থাকা আসনে পরাজিত হন কংগ্রেসের তৎকালীন সভাপতি রাহুল গান্ধী। কংগ্রেসের সঙ্গে জোট বাঁধেনি দুই আঞ্চলিক দল সমাজবাদী পার্টি ও বহুজন সমাজ পার্টি। একার ক্ষমতাতেই উত্তরপ্রদেশে আগামী নির্বাচনে লড়ার জন্য এখন থেকেই প্রস্তুত হচ্ছে কংগ্রেস।
দিল্লির নির্বাচনে মঙ্গলবার থেকে প্রচারে নামতে চলেছেন শীর্ষ দুই কংগ্রেস নেতানেত্রী রাহুল গান্ধী ও তাঁর বোন প্রিয়ঙ্কা বঢরা।