Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

পাকিস্তান জঙ্গি না ঢুকিয়ে সুস্থ প্রতিবেশী হোক, বলল ভারত

দ্য ওয়াল ব্যুরো: কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টরের মন্তব্যকে হাতিয়ার করে কাশ্মীর ইস্যু নিয়ে রাষ্ট্রপুঞ্জকে চিঠি লিখেছে ইসলামাবাদ। পাকিস্তানের এ হেন আচরণকে বৃহস্পতিবার ‘দায়িত্বজ্ঞানহীন’ বলে তোপ দাগল নয়াদিল্লি

পাকিস্তান জঙ্গি না ঢুকিয়ে সুস্থ প্রতিবেশী হোক, বলল ভারত

শেষ আপডেট: 29 August 2019 12:51

দ্য ওয়াল ব্যুরো: কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টরের মন্তব্যকে হাতিয়ার করে কাশ্মীর ইস্যু নিয়ে রাষ্ট্রপুঞ্জকে চিঠি লিখেছে ইসলামাবাদ। পাকিস্তানের এ হেন আচরণকে বৃহস্পতিবার ‘দায়িত্বজ্ঞানহীন’ বলে তোপ দাগল নয়াদিল্লি। সাংবাদিক সম্মেলন করে বিদেশমন্ত্রকের মুখপাত্র রবিশ কুমার বলেন, “পাকিস্তানের মন্ত্রী দায়িত্বজ্ঞানহীনের মতো আচরণ করছেন।” বিদেশমন্ত্রকের তরফে আরও বলা হয়, “সন্ত্রাসবাদীদের ঠেলে ঢোকানো বন্ধ করে পাকিস্তান স্বাভাবিক প্রতিবেশীর মতো আচরণ করুক। স্বাভাবিক কথাবার্তা বলুক। স্বাভাবিক ব্যবসা করুক।” রবিশ কুমার বলেন, “জম্মু ও কাশ্মীর থেকে বিশেষ সাংবিধানিক মর্যাদা তুলে নেওয়ার ব্যাপারটা একেবারেই ভারতের অভ্যন্তরীণ ব্যাপার। এখানে ইসলামাবাদের নাক গলানোর কোনও জায়গাই নেই।” আরও পড়ুন: কাশ্মীরিদের প্রতি সমর্থন জানিয়ে শুক্রবার নমাজের পর সব পাকিস্তানিকে আধঘণ্টা দাঁড়িয়ে থাকার আর্জি ইমরানের ৩৭০ ধারা বিলোপের পর থেকেই ভারত-পাক সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকেছে। শুরু হয়েছে দু’দেশের মধ্যে কূটনৈতিক চাপানউতর। পাকিস্তান দৌড়ে বেড়াচ্ছে আন্তর্জাতিক দরবারে। নালিশ করছে ভারতের বিরুদ্ধে। এ নিয়ে অবশ্য বিশেষ পাত্তা পায়নি ইমরান খান প্রশাসন। রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদে কাশ্মীর নিয়ে কোনও প্রস্তাবও উত্থাপন হয়নি। স্থায়ী ও অস্থায়ী সদস্য দেশগুলির প্রায় প্রত্যেকেই জানিয়ে দেয়, কাশ্মীর ইস্যু একেবারেই ভারতের অভ্যন্তরীণ বিষয়। কংগ্রেস নেতা রাহুল গান্ধীর মন্তব্যকে হাতিয়ার করে পাকিস্তান। রাহুল বলেছিলেন, কাশ্মীরে হিংসা চলছে। তাই বিরোধী নেতাদের সেখানে ঢুকতে দেওয়া হচ্ছে না। সেটাকেই অস্ত্র করে নেয় পাকিস্তান। পাল্টা রাহুল বলেন, পাকিস্তান সন্ত্রাসে মদত দেওয়া বন্ধ করুক। গোটা দুনিয়া জানে ইসলামাবাদ সন্ত্রাসবাদের মদতদাতা। হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টরের ‘এ বার কাশ্মীরি মেয়েদের বিয়ে করে আনা যাবে’ মন্তব্য নিয়েও শোরগোল ফেলে পাকিস্তান। কিন্তু এ দিন বিদেশ মন্ত্রকের তরফে স্পষ্ট বার্তা দেওয়া হল, পাকিস্তান ঠিক ভাবে চলুক। এ সব করে বিশেষ সুবিধে হবে না।

```