Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর

কেরলে আজ পূর্ণ লকডাউন, বিদেশ থেকে ফেরা দু'জনের সংক্রমণ মিলতেই সিদ্ধান্ত বিজয়ন সরকারের

দ্য ওয়াল ব্যুরো: আজ, রবিবার পূর্ণ লকডাউন কার্যকর করা হবে কেরলে। অত্যাবশ্যকীয় পণ্যের দোকান ছাড়া অন্য কিচ্ছু খোলা যাবে না। একইসঙ্গে কেরল সরকার জানিয়ে দিয়েছে, জরুরি পরিষেবা বাদ দিয়ে আর কিছুই চলবে না রবিবার। কেন্দ্রীয় সরকার যাতে যাতে ছাড় দিয়েছ

কেরলে আজ পূর্ণ লকডাউন, বিদেশ থেকে ফেরা দু'জনের সংক্রমণ মিলতেই সিদ্ধান্ত বিজয়ন সরকারের

শেষ আপডেট: 10 May 2020 04:35

দ্য ওয়াল ব্যুরো: আজ, রবিবার পূর্ণ লকডাউন কার্যকর করা হবে কেরলে। অত্যাবশ্যকীয় পণ্যের দোকান ছাড়া অন্য কিচ্ছু খোলা যাবে না। একইসঙ্গে কেরল সরকার জানিয়ে দিয়েছে, জরুরি পরিষেবা বাদ দিয়ে আর কিছুই চলবে না রবিবার। কেন্দ্রীয় সরকার যাতে যাতে ছাড় দিয়েছে, দক্ষিণের রাজ্যটি একদিনের জন্য তাতেও নিষেধাজ্ঞা জারি করেছে। গতকাল কেরলে দু'জনের শরীরে কোভিড সংক্রমণের হদিশ মেলে। এই দু'জনই বিদেশ থেকে ফিরেছেন। প্রসঙ্গত, বন্দে ভারত মিশনে বিদেশে আটকে থাকা ভারতীয়দের দেশে ফেরানোর কাজ শুরু হয়েছে। তাতেই আবুধাবি এবং দুবাই থেকে বিমান এসে নামে কোচিতে। কেরল সরকারের তরফে বলা হয়েছে, আক্রান্ত দু'জনকে কোচি এবং কোঝিকোড়ের হাসপাতালে ভর্তি করা হয়েছে। মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন জানিয়েছেন, বিদেশ থেকে যাঁরা ফিরছেন তাঁদের একাধিক মেডিক্যাল পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হবে। প্রত্যেকের জন্য ২৮ দিনের কোয়ারেন্টাইন বাধ্যতামূলক। শনিবার রাতে বিজ্ঞপ্তি জারি করে কেরল সরকার জানিয়ে দিয়েছে, রবিবার দুধ, ওষুধ, চিকিৎসা পরিষেবা, দমকল, সংবাদমাধ্যম-- এইসব ক্ষেত্র ছাড়া অন্য কিছুই চলবে না। চলবে না। চিকিৎসা ছাড়া অন্য কোনও কারণে রাস্তায় বেরোনো যাবে না। করোনা মোকাবিলায় কেরল সরকারের ভূমিকা প্রথম থেকেই বিভিন্ন মহলে প্রশংসিত হয়েছে। তবে এই মুহূর্তে কেরল সরকারের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ, বিদেশ থেকে ফেরা মানুষজন। তাঁদের যথাযথ স্ক্রিনিং, টেস্টিং এবং আইসোলেশনের ব্যবস্থা করার জন্য মন্ত্রিসভার পাঁচ সদস্যকে দায়িত্ব দিয়েছেন মুখ্যমন্ত্রী বিজয়ন। এর মাথায় রয়েছেন স্বাস্থ্যমন্ত্রী কে কে শৈলজা। ৩০ জানুয়ারি প্রথম করোনা আক্রান্তের হদিশ মিলেছিল কেরলে। ভারতে সেটাই ছিল প্রথম করোনা সংক্রমণের ঘটনা। নতুন দুই আক্রান্তকে নিয়ে কেরলে মোট সংক্রামিতের সংখ্যা ৫০৫। শুধু সংক্রমণ রোখা নয়, কোভিড আক্রান্তদের সুস্থ করে বাড়ি পাঠানোতেও রেকর্ড গড়েছে দক্ষিণের রাজ্যটি। ইতিমধ্যেই ৪৮৪ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। মৃত্যু হয়েছে চার জনের। এখন কোভিড-১৯ সক্রিয় রয়েছে ১৭ জনের শরীরে।

```