Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

দেশবাসীকে ইদের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর, বার্তা সৌভ্রাতৃত্ব-সম্প্রীতির

দ্য ওয়াল ব্যুরো: অভূতপূর্ব পরিস্থিতির মধ্যে ইদ পালিত হচ্ছে সারা দেশে। সোমবার সকালে দেশবাসীকে ইদ-উল-ফিতারের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। টুইট করে ইদের শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী। সেইসঙ্গে বার্তা দেন সৌভ্রাতৃত্ব ও সম্প্রীত

দেশবাসীকে ইদের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর, বার্তা সৌভ্রাতৃত্ব-সম্প্রীতির

শেষ আপডেট: 25 May 2020 04:32

দ্য ওয়াল ব্যুরো: অভূতপূর্ব পরিস্থিতির মধ্যে ইদ পালিত হচ্ছে সারা দেশে। সোমবার সকালে দেশবাসীকে ইদ-উল-ফিতারের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। টুইট করে ইদের শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী। সেইসঙ্গে বার্তা দেন সৌভ্রাতৃত্ব ও সম্প্রীতির। লকডাউনের কারণে এবার ধর্মীয় জমায়েত নিষিদ্ধ। তাই এই উৎসবের দিনে মানুষকে যে গৃহবন্দি থাকতে হচ্ছে তার জন্য সমবেদনাও জানান মোদী। https://twitter.com/narendramodi/status/1264730352498556928?s=08 গত মাসের রমজান মাস চালু হওয়ার পর একটি রবিবার মন কি বাত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী সচেতনতার বার্তা দিয়েছিলেন। সংক্রমণ এড়াতে রমজান মাসে কোথাও যাতে ধর্মীয় জমায়েত না হয় সে ব্যাপারে ধর্মীয় নেতাদের আরও উদ্যোগী হওয়ার আবেদন জানিয়েছিলেন প্রধানমন্ত্রী। রেডিওবার্তায় প্রধানমন্ত্রী বলেছিলেন, এর আগে কখনও এত সংকটের মধ্যে রমজান পালিত হয়নি। কিন্তু এবার গভীর সংকট তৈরি হয়েছে। সেই সময়ে প্রধানমন্ত্রী আরও বলেছিলেন, ইদের আগে করোনাভাইরাসকে বিদায় দিতে পারলে খুশিতে ইদ উদযাপন করা যাবে। কিন্তু সংক্রমণ তো কমেইনি বরং প্রতিদিন তা বাড়ছে লাফিয়ে লাফিয়ে। দিল্লির জামা মসজিদের ইমামও আবেদন জানিয়েছেন এ বছরটা ঘরে বসে ইদের প্রার্থনা করতে। শুধু তাই নয়, যোগী আদিত্যনাথ থেকে উদ্ধব ঠাকরে একাধিক মুখ্যমন্ত্রী আবেদন করেছেন ইদের দিন ঘরে থাকতে। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও শনিবার কাকদ্বীপ থেকে ফিরে জরুরি সাংবাদিক বৈঠক করে সংখ্যালঘুদের উদ্দেশে বার্তা দেন। মমতা বলেন, "আমি প্রতিবছর ইফতার করি। এবার পারছি না। আমার কি খারাপ লাগছে না? রেড রোডের নামাজে যাই। এবার সেখানেও নামাজ হবে না।" এদিন সকাল থেকেই দেখা গিয়েছে মসজিদগুলিতে বড় কোনও জমায়েত নেই। বরং জেলায় জেলায় বাড়িতে বসেই নামাজ পড়ছেন ইসলাম ধর্মাবলম্বীরা। লকডাউনের মধ্যে সারা দেশেই একাধিক উৎসব গিয়েছে। পয়লা বৈশাখ থেকে বিহু, পোঙ্গল সবই পড়েছিল এর মধ্যে। বাসন্তী পুজো, অন্নপূর্ণা পুজো, ফাল্গুন মাসের অমাবস্যায় কালী-- সবই প্রায় নমঃ নমঃ করে সারতে হয়েছে। এবার ইদও।

```