Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকের

করোনা ভয়! তাজমহল বন্ধ রাখতে কেন্দ্রকে আর্জি আগ্রার মেয়রের

দ্য ওয়াল ব্যুরো: সারাবছর পর্যটকে ছয়লাপ থাকে আগ্রা। দেশি-বিদেশি পর্যটকদের আকর্ষণের কেন্দ্রে থাকে ঐতিহাসিক মনুমেন্ট বা তাজমহল। করোনা ভাইরাস আতঙ্কে এবার তাজমহল ও মনুমেন্টের দরজা পর্যটকদের জন্য বন্ধ করতে কেন্দ্রের কাছে আর্জি জানাল আগ্রা কর্পোরে

করোনা ভয়! তাজমহল বন্ধ রাখতে কেন্দ্রকে আর্জি আগ্রার মেয়রের

শেষ আপডেট: 7 March 2020 07:30

দ্য ওয়াল ব্যুরো: সারাবছর পর্যটকে ছয়লাপ থাকে আগ্রা। দেশি-বিদেশি পর্যটকদের আকর্ষণের কেন্দ্রে থাকে ঐতিহাসিক মনুমেন্ট বা তাজমহল। করোনা ভাইরাস আতঙ্কে এবার তাজমহল ও মনুমেন্টের দরজা পর্যটকদের জন্য বন্ধ করতে কেন্দ্রের কাছে আর্জি জানাল আগ্রা কর্পোরেশন। আগ্রার মেয়র কেন্দ্রের কাছে চিঠি পাঠিয়ে বলেছেন, "বহু বিদেশি পর্যটক আসেন আগ্রায়। যে ভাবে করোনা ভাইরাস ছড়াচ্ছে তাতে মনুমেন্ট, তাজমহলের মতো জায়গাগুলির দরজা এক্ষুণি বন্ধ করা হোক।" ফেব্রুয়ারির শেষ সপ্তাহেই তাজমহলে এসেছিলেন সস্ত্রীক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তখন ভারতে করোনা নিয়ে এই পরিস্থিতি ছিল না। কিন্তু গত চার-পাঁচদিনে পরিস্থিতির ব্যাপক বদল ঘটেছে। ইতিমধ্যেই ভারতে ৩১ জনের শরীরে মিলেছে মারণ ভাইরাস। হু' প্রকাশিত ঝুঁকির দেশগুলির তালিকায় আগেই ছিল ভারত। সে ঝুঁকির আশঙ্কা সত্যি করে ভারতে ইতিমধ্যেই ৩১ জনের শরীরে ধরা পড়েছে এই ভাইরাস। তাঁদের মধ্য ১৬ ইতালীয় পর্যটক। কেরল থেকে শুরু হয়েছিল এই রোগের প্রকোপ। তার পরে তেলেঙ্গানায় আক্রান্ত একজন করোনাভাইরাসে আক্রান্ত হন। এখন সে অসুখ এসে পৌঁছেছে দিল্লিতে। সকলকেই আইসোলেশন ওয়ার্ডে কড়া পর্যবেক্ষণে রাখা হয়েছে। জম্মু-কাশ্মীরেও দুজনের শরীরে করোনাভাইরাস আছে বলে সন্দেহ করা হচ্ছে। দুটি জেলায় সমস্ত প্রাথমিক স্কুল বন্ধ করে দেওয়া হয়েছে। শনিবার বিকেলে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। সব মিলিয়ে পরিস্থিতি ক্রমশ জটিল হচ্ছে ভারতে। করোনাভাইরাসের আক্রমণে চিনের অবস্থা ভয়াবহ। তিন হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে এই মারণ ভাইরাসে আক্রান্ত হয়ে। চিনের বাইরেও ছড়াতে শুরু করেছে অসুখ। ইরানে মারা গেছেন দেড়শো জনেরও বেশি, ইতালিতে মৃত ১৪৩ জন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা 'হু'-এর রিপোর্ট অনুযায়ী ৮০টি দেশে দ্রুত ছড়িয়ে পড়ছে এই ভাইরাস।

```