Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

উরিতে যুদ্ধবিরতি লঙ্ঘন করে পাক সেনার গুলি, নিহত ১ মহিলা, আহত আরও ১

দ্য ওয়াল ব্যুরো: যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে ফের সীমান্তে গুলি চালাল পাকিস্তান সেনা। এই গুলিতে এক মহিলার প্রাণ গিয়েছে। আরও একজন আহত হয়েছেন বলে খবর। ঘটনাটি ঘটেছে জম্মু কাশ্মীরের উরি সেক্টরে। সূত্রের খবর, কোনও রকমের উস্কানি ছড়ায় মর্টার

উরিতে যুদ্ধবিরতি লঙ্ঘন করে পাক সেনার গুলি, নিহত ১ মহিলা, আহত আরও ১

শেষ আপডেট: 12 June 2020 14:08

দ্য ওয়াল ব্যুরো: যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে ফের সীমান্তে গুলি চালাল পাকিস্তান সেনা। এই গুলিতে এক মহিলার প্রাণ গিয়েছে। আরও একজন আহত হয়েছেন বলে খবর। ঘটনাটি ঘটেছে জম্মু কাশ্মীরের উরি সেক্টরে। সূত্রের খবর, কোনও রকমের উস্কানি ছড়ায় মর্টার শেল ফাটায় পাক সেনা। এছাড়া বেশ কয়েক রাউন্ড গুলি চালানো হয়। ভারতীয় সেনার তরফেও এই গুলির জবাব দেওয়া হয়। বেশ কিছুক্ষণ দু'পক্ষের মধ্যে গুলি বিনিময় চলে। নিহত ওই মহিলা ঘরের কাজে বাইরে বেরিয়েছিলেন। কিন্তু মর্টারের আঘাতে মৃত্যু হয় তাঁর। আহত ব্যক্তিকে শ্রীনগরের হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গিয়েছে। একই সঙ্গে এদিন বারামুল্লা জেলার রামপুরা সেক্টরেও যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে গুলি ও মর্টার ছোড়ে পাক সেনা। ভারতীয় সেনার এক মুখপাত্র জানিয়েছেন, "১২ জুন পাক সেনার তরফে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে গুলি চালানো হয়েছে বারামুল্লা জেলার রামপুরা সেক্টরে। যদিও এই গুলিতে কেউ হতাহত হননি।" গত কয়েক সপ্তাহ ধরে ক্রমাগত যুদ্ধবিরতি লঙ্ঘন করছে পাক সেনা। গত সপ্তাহেই সীমান্তরেখা বরাবর জম্মু কাশ্মীরের পুঞ্চ ও কাঠুয়া জেলাতে গুলি চালায় পাক সেনা। এই গুলিতে বেশি কয়েকটি বাড়িঘর ও সম্পত্তি নষ্ট হয়েছে বলে খবর। ভারতীয় সেনার তরফেও বারবার এই গুলি ছোড়ার জবাব দেওয়া হয়েছে। গত কয়েক সপ্তাহের এই গুলি বিনিময়ে এই প্রথম বার কারও মৃত্যু হল।

```