Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

দেশভাগের প্রবক্তা ছিল হিন্দু মহাসভা, বিজেপি ইতিহাস বদলাতে চাইছে, রাজ্যসভায় তীব্র আক্রমণ কংগ্রেসের

দ্য ওয়াল ব্যুরো: লোকসভার মতো রাজ্যসভাতেও নাগরিকত্ব সংশোধনী বিলের তীব্র বিরোধিতা করল কংগ্রেস। সোমবার লোকসভায় পাশ হওয়ার পর বুধবার সংসদের উচ্চকক্ষে বিলটি পেশ করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এদিনও দেশভাগের দায় কংগ্রেসের উপরে চাপান ত

দেশভাগের প্রবক্তা ছিল হিন্দু মহাসভা, বিজেপি ইতিহাস বদলাতে চাইছে, রাজ্যসভায় তীব্র আক্রমণ কংগ্রেসের

শেষ আপডেট: 11 December 2019 08:11

দ্য ওয়াল ব্যুরো: লোকসভার মতো রাজ্যসভাতেও নাগরিকত্ব সংশোধনী বিলের তীব্র বিরোধিতা করল কংগ্রেস। সোমবার লোকসভায় পাশ হওয়ার পর বুধবার সংসদের উচ্চকক্ষে বিলটি পেশ করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এদিনও দেশভাগের দায় কংগ্রেসের উপরে চাপান তিনি। বিতর্কে অংশ নিয়ে ঘুরিয়ে তোপ দাগেন কংগ্রেস সাংসদ আনন্দ শর্মা। তিনি বলেন, “কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী দেশভাগের দায় কংগ্রেসের স্বাধীনতা সংগ্রামের উপরে চাপাতে চাইছেন। এভাবে ইতিহাস বদলানো যায় না। দ্বিজাতিতত্ত্বের ধারণা দিয়েছিল হিন্দু মহাসভা। আর তার নেতা ছিলেন বিনায়ক সাভারকার। ওই ধারণা মেনে নিয়েছিল মুসলিম লিগও। ইতিহাসকে বিকৃত করার একটা সীমা থাকে।”

আরও পড়ুন: ভারতীয় মুসলমানদের ভয় নেই, রাজ্যসভায় নাগরিকত্ব বিল পেশ করে বললেন শাহ

এখানেই থামেননি আনন্দ শর্মা। তিনি আরও বলেন, “দেশভাগের আইন পাশ হয়েছিল ব্রিটেনের হাউস অব কমন্সে। হিন্দু মহাসভা ও মুসলিম লিগই লর্ড লিনলিথগোকে চিঠি দিয়েছিল। আপনারা কেন সে সময়ের ব্রিটিশ শাসকের ভূমিকা অস্বীকার করছেন?” তাঁর কথায়, “অনেকেই ইতিহাস বদলানোর চেষ্টা করেছে অতীতে। কিন্তু তারা কেউ সফল হয়নি।” এদিন বিল পেশ করার সময়ে অমিত শাহ বলেছিলেন, “আমরা কোনও রাজনীতি করছি না। ভোটের আগে কর্মসূচিতে যা বলেছিলাম, সেটাই করছি।” এদিন বর্ষীয়ান কংগ্রেস নেতা বলেন, “আপনি রাজনীতি করবেন না  বলেও রাজনীতিই করছেন। এই বিল ভারতের ধারণা, সংবিধানের উপর আঘাত।” এদিন টুইটে প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী বলেছেন, এই নাগরিকত্ব বিলের মাধ্যমে দেশের উত্তর-পূর্বাঞ্চলের জনজাতিগুলিকে ধ্বংস করতে চাইছে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার। রাহুলের সুর ধরেই আনন্দ শর্মা রাজ্যসভার বিতর্কে বলেন, “কেন এই বিল নিয়ে মানুষের মধ্যে এত আতঙ্ক? কেন উত্তর-পূর্বের রাজ্যগুলি অচল হয়ে পড়েছে? কেন জ্বলছে অসম? জবাব দিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।”

```