Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ

উত্তাল লখনউ, পুলিশ চৌকিতে আগুন-পাথর, বিক্ষোভকারীদের ঠেকাতে কাঁদানে গ্যাস-লাঠিচার্জ

দ্য ওয়াল ব্যুরো: নাগরিকত্ব সংশোধনী আইন এবং এনআরসি-র প্রতিবাদে ক্ষোভের আগুন ছড়িয়েছে গোটা দেশ জুড়ে। বৃহস্পতিবার সকাল থেকেই অগ্নিগর্ভ রাজধানী শহর দিল্লি। বেলা বাড়তেই বিক্ষোভের আঁচ পড়েছে দেশের অন্যান্য রাজ্যেও। আরও পড়ুন- হাতে প্ল্যাকার্ড, মুখে

উত্তাল লখনউ, পুলিশ চৌকিতে আগুন-পাথর, বিক্ষোভকারীদের ঠেকাতে কাঁদানে গ্যাস-লাঠিচার্জ

শেষ আপডেট: 19 December 2019 12:06

দ্য ওয়াল ব্যুরো: নাগরিকত্ব সংশোধনী আইন এবং এনআরসি-র প্রতিবাদে ক্ষোভের আগুন ছড়িয়েছে গোটা দেশ জুড়ে। বৃহস্পতিবার সকাল থেকেই অগ্নিগর্ভ রাজধানী শহর দিল্লি। বেলা বাড়তেই বিক্ষোভের আঁচ পড়েছে দেশের অন্যান্য রাজ্যেও।
আরও পড়ুন- হাতে প্ল্যাকার্ড, মুখে স্লোগান, ১৪৪ ধারাকে বুড়ো আঙুল দেখিয়ে প্রতিবাদ মিছিল দিল্লির যন্তরমন্তরে
উত্তরপ্রদেশের রাজধানী লখনউয়ের রাস্তাতেও প্রতিবাদে সামিল হয়েছিলেন বিক্ষোভকারীরা। অভিযোগ, একটি পুলিশ চৌকির সামনে দাঁড়ানো ছিল বেশ কয়েকটি গাড়ি। তাতে আগুন লাগিয়ে দেয় বিক্ষোভকারীরা। পথসভা করার সময় এলোপাথাড়ি ভাবে পাথর ছোড়ার অভিযোগও উঠেছে আন্দোলনকারীদের বিরুদ্ধে। পরিস্থিতি সামাল দিতে কাঁদানে গ্যাসের শেল ফাটায় পুলিশ। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে চলে ব্যাপক লাঠিচার্জও। সংবাদসংস্থা পিটিআইকে লখনউয়ের স্টেট পুলিশ চিফ ওপি সিং জানিয়েছেন মাদেগঞ্জ এলাকায় ঘটেছে অশান্তি। এই ঘটনায় ইতিমধ্যেই ২০ জনকে হেফাজতে নিয়েছে লখনউ পুলিশ।
আরও পড়ুন- উত্তরপ্রদেশে জ্বলছে বাস, দিল্লি-বেঙ্গালুরু-হায়দরাবাদে বিক্ষোভের আগুন, আটক যোগেন্দ্র-বৃন্দা-ইয়েচুরিরা
অশান্তি ছড়িয়েছে লখনউয়ের অন্যান্য প্রান্তেও। পুলিশের সিনিয়র অফিসাররা জানিয়েছেন, বিশেষ করে লখনউয়ের পুরনো এলাকাগুলোতে বিক্ষোভ বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই সেসব এলাকায় মোতায়েন রয়েছে বিশাল পুলিশবাহিনী। চলছে কড়া নজরদারিও। হুসেনগঞ্জের কাছে কনেশওয়ার মোড়ে একপ্রস্থ জনতা-পুলিশ খণ্ডযুদ্ধ হয়েছে। হুসেনবাদ, দালিগঞ্জ এবং তেলি-ওয়ালি এলাকা থেকেই পুলিশ-বিক্ষোভকারীদের ধস্তাধস্তির খবর পাওয়া গিয়েছে। কুশিনগরের কাছে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে এলে বিক্ষোভকারীরা পুলিশের উপর পাথর ছুড়েছেন বলেও অভিযোগ উঠেছে। দিল্লির মতো লখনউয়ের রাস্তাতেও নেমেছেন শয়ে শয়ে মানুষ। সিএএ এবং এনআরসি বিরোধী আন্দোলনে সামিল হয়েছেন তাঁরা। ফলে সকাল থেকেই তীব্র যানজট দেখা দিয়েছে লখনউয়ের বিভিন্ন রাস্তায়। ঘণ্টার পর ঘণ্টা ধরে শহরের বিভিন্ন ব্যস্ত রাস্তায় লেগেই রয়েছে গাড়ির লম্বা লাইন। তবে সময় যত এগিয়েছে ততই বেড়েছে প্রতিবাদে সামিল হওয়া মানুষের সংখ্যা। উত্তরপ্রদেশের সম্বল জেলায় একটি সরকারি বাস এবং বেশ কয়েকটি গাড়িতে বিক্ষোভকারীরা আগুন ধরিয়ে দিয়েছেন বলে খবর। পশ্চিম উত্তরপ্রদেশে একাধিক জেলায় অশান্তি রুখতে বন্ধ করা হয়েছে ইন্টারনেট পরিষেবা।
আরও পড়ুন- দিল্লির একাধিক জায়গায় বন্ধ ইন্টারনেট, ভয়েস কল এবং এসএমএস-ও বন্ধ করল ভোডাফোন, এয়ারটেল
সংবাদসংস্থা পিটিআই জানিয়েছে কংগ্রেস সূত্রে খবর লখনউয়ের পার্টি প্রেসিডেন্ট অজয় কুমার লালুকে আটক করেছে পুলিশ। পরিবর্তন চকের কাছে জেলাশাসকের অফিসের সামনে বিক্ষোভ দেখাচ্ছিলেন অজয় কুমার এবং কংগ্রেসের আরও অনেক কর্মী। সেই সময়েই তাঁকে আটক করে পুলিশ। সমাজবাদী পার্টির কর্মীদের সঙ্গেও পুলিশের ধস্তাধস্তির খবর পাওয়া গিয়েছে।

```