Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

সিসিটিভি ঢুঁড়ে লাখ টাকা ভর্তি ব্যাগ ফেরালেন দিল্লি মেট্রোর জওয়ান

দ্য ওয়াল ব্যুরো: নজির গড়লেন সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স (সিআইএসএফ)-এর এক জওয়ান। গত বুধবার দিল্লি মেট্রোতে একটি ব্যাগ পান ওই জওয়ান। তাতে ছিল নগদ একলক্ষ টাকা। পেয়েই ব্যাগের মালিকের কাছে তা ফিরিয়ে দিলেন তিনি। সিআইএসএফ-এর মুখপাত্র

সিসিটিভি ঢুঁড়ে লাখ টাকা ভর্তি ব্যাগ ফেরালেন দিল্লি মেট্রোর জওয়ান

শেষ আপডেট: 16 August 2019 12:02

দ্য ওয়াল ব্যুরো: নজির গড়লেন সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স (সিআইএসএফ)-এর এক জওয়ান। গত বুধবার দিল্লি মেট্রোতে একটি ব্যাগ পান ওই জওয়ান। তাতে ছিল নগদ একলক্ষ টাকা। পেয়েই ব্যাগের মালিকের কাছে তা ফিরিয়ে দিলেন তিনি। সিআইএসএফ-এর মুখপাত্র তথা অতিরিক্ত ইনস্পেক্টর জেনারেল হেমেন্দ্র সিং বলেন, দ্বারকার বাসিন্দা বছর তিরিশের প্রবীণ ঝা ভুলে ব্যাগ রেখে মেট্রো থেকে নেমে যান। শিবাজি স্টেডিয়াম মেট্রো স্টেশনে সন্দেহজনক ব্যাগটি দেখতে পান ওই জওয়ান। নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মীদের উপস্থিতিতে খোলা হয় ব্যাগটি। দেখা যায় নগদ এক লক্ষ টাকা রয়েছে। সিআইএসএফ-এর মুখপাত্র জানিয়েছেন, এরপর মেট্রোর সিসিটিভি ফুটেজ দেখে ওই ব্যক্তিকে খুঁজে বার করেন সিআইএসএফ-এর জওয়ান। এবং তাঁকে ফিরিয়ে দেন। ব্যাগ হাতে পেয়ে প্রবীণ ঝা বলেন, “এখনও সততার অস্তিত্ব রয়েছে।” কলকাতা শহরে এমন উদাহরণ ভুরি ভুরি রয়েছে। কখনও ট্যাক্সি চালক বা কখনও বাসের কন্ডাক্টর—টাকা ভরা ব্যাগ পেয়ে হয় তা পৌঁছে দিয়েছেন মালিকের কাছে, নয়তো তা জমা দিয়েছেন থানায়। দিল্লি মেট্রোয় এই সিআইএসএফ জওয়ানের এমন কাজে সোশ্যাল মিডিয়াতেও প্রশংশায় মুখর নেটিজেনরা।

```