Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

সেনাতেও করোনা সংক্রমণ, বিএসএফের সেকেন্ড ইন কম্যান্ড, সিআইএসএফ কনস্টেবল আক্রান্ত ভাইরাসে

দ্য ওয়াল ব্যুরো: বর্ডার সিকিউরিটি ফোর্সের সেকেন্ড ইন কম্যান্ড ও এক সিআইএসএফের হেড কনস্টেবল এবার আক্রান্ত হলেন করোনাভাইরাসে। সেনাবাহিনীতে এই প্রথম করোনা সংক্রমণের খবর পাওয়া গেল। সিআইএসএফের তরফে জানানো হয়েছে, ওই হেড কনস্টেবল মুম্বই বিমানবন্দ

সেনাতেও করোনা সংক্রমণ, বিএসএফের সেকেন্ড ইন কম্যান্ড, সিআইএসএফ কনস্টেবল আক্রান্ত ভাইরাসে

শেষ আপডেট: 29 March 2020 11:03

দ্য ওয়াল ব্যুরো: বর্ডার সিকিউরিটি ফোর্সের সেকেন্ড ইন কম্যান্ড ও এক সিআইএসএফের হেড কনস্টেবল এবার আক্রান্ত হলেন করোনাভাইরাসে। সেনাবাহিনীতে এই প্রথম করোনা সংক্রমণের খবর পাওয়া গেল। সিআইএসএফের তরফে জানানো হয়েছে, ওই হেড কনস্টেবল মুম্বই বিমানবন্দরে কর্মরত ছিলেন। বিদেশ থেকে আসা যাত্রীদের পরীক্ষা করার দায়িত্ব ছিল তাঁর। সেখান থেকে এই ভাইরাসের কবলে পড়েন তিনি। সিআইএসএফের মুখপাত্র হেমেন্দ্র কুমার জানিয়েছেন, “ওই হেড কনস্টেবল মুম্বই বিমানবন্দরের আন্তর্জাতিক টার্মিনালে কর্মরত ছিলেন। সেখান থেকেই তাঁর এই ভাইরাস শরীরে প্রবেশ করেছে বলে নিশ্চিত চিকিৎসকরা।” হেমেন্দ্র কুমার আরও বলেন, “ওই হেড কনস্টেবলের শরীরে কিন্তু কোভিড ১৯-এর কোনও উপসর্গ দেখা যায়নি। এখনও তাঁর শরীরের তাপমাত্রা স্বাভাবিক। কিন্তু তাঁর বুকে কফ জমেছে। প্রথম দু’বারের পরীক্ষায় তাঁর দেহে করোনা সংক্রমণ ধরা পড়েনি। তৃতীয়বার লালারস পরীক্ষার জন্য পাঠালে তখন কোভিড ১৯ পজিটিভ দেখা যায়।” এই মুহূর্তে ওই হেড কনস্টেবল চিকিৎসাধীন বলেই জানিয়েছেন হেমেন্দ্র কুমার। তিনি বলেন, “তাঁকে প্রথমে হীরানন্দানি হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু তাঁর দেহে করোনাভাইরাস পাওয়ার পরে তাঁকে কস্তুরবা গান্ধী হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর সঙ্গে ব্যারাকে যে ১৪ জন কর্মী আরও থাকতেন, তাঁদেরকেও কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।” বিএসএফের সেকেন্ড ইন কম্যান্ড ওই অফিসার গোয়ালিওরের তেকানপুরে সেনার তরফে যে ২০০ বেডের কোয়ারেন্টাইন সেন্টার করা হয়েছে, তার দায়িত্বে ছিলেন। সন্দেহ করা হচ্ছে পারিবারিক কোনও অনুষ্ঠানে এক ব্রিটিশ নাগরিকের সংস্পর্শে এসে তাঁর মধ্যে কোভিড ১৯ সংক্রমণ হয়। ওই কোয়ারেন্টাইন সেন্টারে আরও ৫০ সেনা জওয়ানরা ছিলেন। তাঁদেরও কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এছাড়া এই সময়ের মধ্যে বেশ কিছু সিনিয়র আধিকারিকের সঙ্গেও যোগাযোগ হয়েছে ওই অফিসারের। তাঁদেরকেও হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে বিএসএফের তরফে।

```