Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকের

পদবি নিয়ে নাজেহাল, সোশ্যাল মিডিয়ায় অসহায়তা প্রকাশ করলেন অসমের মেয়ে প্রিয়াঙ্কা চুটিয়া

দ্য ওয়াল ব্যুরো: পদবি তাঁর চুটিয়া। অথচ সেই পদবি ইংরেজিতে লিখলে সবাই মনে করেন কোনও গালাগাল। আর তার জন্য হাসির খোরাক তো বটেই, চাকরির আবেদন পত্রও খারিজ হয়ে যাচ্ছে তাঁর। বাধ্য হয়েই সোশ্যাল মিডিয়ায় নিজের পদবির বিষয়ে সবাইকে জানালেন অসমের বাসিন্দা

পদবি নিয়ে নাজেহাল, সোশ্যাল মিডিয়ায় অসহায়তা প্রকাশ করলেন অসমের মেয়ে প্রিয়াঙ্কা চুটিয়া

শেষ আপডেট: 22 July 2020 13:17

দ্য ওয়াল ব্যুরো: পদবি তাঁর চুটিয়া। অথচ সেই পদবি ইংরেজিতে লিখলে সবাই মনে করেন কোনও গালাগাল। আর তার জন্য হাসির খোরাক তো বটেই, চাকরির আবেদন পত্রও খারিজ হয়ে যাচ্ছে তাঁর। বাধ্য হয়েই সোশ্যাল মিডিয়ায় নিজের পদবির বিষয়ে সবাইকে জানালেন অসমের বাসিন্দা প্রিয়াঙ্কা চুটিয়া।  সম্প্রতি কেন্দ্র সরকারের অধীন একটি বড় কোম্পানি ‘ন্যাশনাল সিড কর্পোরেশন লিমিটেডে’ চাকরির আবেদন করতে যান প্রিয়াঙ্কা। কিন্তু তাঁদের পদবির জন্য তাঁর আবেদন খারিজ হয়ে যায়। কারণ, যতবারই তিনি নিজের পদবি হিসেবে ‘চুটিয়া’ লিখছিলেন, ততবারই নাকি সফটওয়্যার তাঁকে বলছিল ‘প্রপার নাউন’ ব্যবহার করতে। এই ঘটনার কথা সোশ্যাল মিডিয়ায় উল্লেখ করেছেন তিনি। অসমের গোগামুখ শহরের বাসিন্দা প্রিয়াঙ্কা এগ্রিকালচারাল একোনমিক্স অ্যান্ড ফার্ম ম্যানেজমেন্ট নিয়ে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেছেন। কিন্তু তিনি ন্যাশনাল সিড কর্পোরেশন লিমিটেডে আবেদন করার সময় সফটওয়্যার নাকি কিছুতেই তাঁর পদবি নেয়নি। তিনি বলেন, “আমার আবেদন খারিজ হয়ে যাওয়ার কারণ আমার পদবি ছাড়া আর কিছুই নয়। সফটওয়্যার ক্রমাগত বলতে থাকে প্রপার নাউন ব্যবহার করতে। আমার খুবই খারাপ লেগেছিল। কোনও কোনও সময় আমি সবাইকে বোঝাতে গিয়ে বিরক্ত হয়ে যাই, যে আমার পদবি কোনও গালাগাল নয়, আমি যে সম্প্রদায়ে থাকি সেই সম্প্রদায়ের নাম।” এই ঘটনার পরে প্রিয়াঙ্কা চিঠি লেখেন ন্যাশনাল সিড কর্পোরেশন লিমিটেডে। তারপরেই সেই কোম্পানি প্রিয়াঙ্কার আবেদন গ্রহণ করেন। কিন্তু তারপরেও ফেসবুকে এই কথা তিনি লেখেন। সবাই যাতে সমস্যাটা বুঝতে পারেন, তার জন্য এই কথা লেখেন তিনি। অসমের অন্যতম প্রাচীন বাসিন্দা এই চুটিয়া সম্প্রদায়ের মানুষরা। এই পদবি উচ্চারণ করা হয় ‘সুটিয়া’। কিন্তু এই পদবির বাসিন্দাদের অনেক ক্ষেত্রেই মস্করা সহ্য করতে হয়। বিশেষ করে পড়াশোনার জন্য অসমের বাইরে কেউ গেলে সমস্যা হয় তাঁদের। কারণ, তাঁদের পরিচয় শুনেই অনেকে তাঁদের হাসির খোরাক বানান। আবার কেন্দ্রীয় সরকারে চাকরির ক্ষেত্রে এই পদবি গ্রহণ হয় না। কারণ, উত্তর-পূর্ব ভারতের সব পদবি সেখানে তালিকা করা হয় না। এই কথা জানাজানি হওয়ার পরে অবশ্য ন্যাশনাল সিড কর্পোরেশন লিমিটেড জানিয়েছে, তাদের পোর্টালে এই সমস্যা সমাধানের চেষ্টা চলছে। আগামী দিনেও যেন কোনও সমস্যা না হয়, সেই ব্যাপারেও প্রতিশ্রুতি দিয়েছে তারা। অবশ্য এই প্রথম নয়, এর আগেও চুটিয়া সম্প্রদায়ের লোকেরা অনেক জায়গায় নিজেদের পদবি নিয়ে লড়াই করেছেন। কিন্তু এখনও সবার কাছে সেই সমাদর তাঁরা পাননি। এখনও অনেক ক্ষেত্রেই তাঁদের অবহেলা, মস্করা করা হয়। তাই ফের তাঁদের এই সমস্যার কথা তুলে ধরলেন প্রিয়াঙ্কা।

```