Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বিহারে এনডিএ জোটে ভাঙন, নির্বাচনে একাই লড়বে চিরাগ পাসোয়ানের লোক জনশক্তি পার্টি

দ্য ওয়াল ব্যুরোঃ অবশেষে সিদ্ধান্ত নিয়েই নিলেন রাম বিলাস পাসোয়ানের ছেলে চিরাগ পাসোয়ান। বিহারে বিধানসভা নির্বাচনের আগে এনডিএ জোট ছেড়ে বেরিয়ে গেল লোক জনশক্তি পার্টি বা এলজেপি। বিহারে একাই লড়বে তারা। যদিও জোট ছেড়ে বেরিয়ে গেলেও বিজেপির সঙ্গে এলজ

বিহারে এনডিএ জোটে ভাঙন, নির্বাচনে একাই লড়বে চিরাগ পাসোয়ানের লোক জনশক্তি পার্টি

শেষ আপডেট: 4 October 2020 13:44

দ্য ওয়াল ব্যুরোঃ অবশেষে সিদ্ধান্ত নিয়েই নিলেন রাম বিলাস পাসোয়ানের ছেলে চিরাগ পাসোয়ান। বিহারে বিধানসভা নির্বাচনের আগে এনডিএ জোট ছেড়ে বেরিয়ে গেল লোক জনশক্তি পার্টি বা এলজেপি। বিহারে একাই লড়বে তারা। যদিও জোট ছেড়ে বেরিয়ে গেলেও বিজেপির সঙ্গে এলজেপির সম্পর্কে একটুও চিড় ধরবে না বলেই জানিয়েছেন চিরাগ পাসোয়ান। তাঁর দ্বন্দ্ব বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার ও তাঁর পার্টি জনতা দল ইউনাইটেড বা জেডিইউর সঙ্গে। রবিবার বৈঠকে পরে এই সিদ্ধান্ত নিয়েছে এলজেপি। তাদের তরফে জানানো হয়েছে, “জেডিইউর সঙ্গে রাজ্য স্তরে আদর্শগত পার্থক্য থাকায় এলজেপি সিদ্ধান্ত নিয়েছে বিহারের নির্বাচনে একাই লড়বে। প্রথমে বিহার, প্রথমে বিহারি, এই স্লোগানকেই এগিয়ে নিয়ে যাবে এলজেপি।” এলজেপির তরফে একটি বিবৃতি দিয়ে জানানো হয়েছে, “জেডিইউর সঙ্গে মতাদর্শগত তফাত হচ্ছিল অনেকগুলি আসনে। ভোটারদের অধিকার দেওয়া উচিত ছিল প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে। এলজেপি চেয়েছিল বিহারকে বেশি গুরুত্ব দিতে। কিন্তু এই বিষয়ে দুটি দল এক মত হতে পারেনি।” অবশ্য এলজেপির তরফে জানানো হয়েছে, জেডিইউ-র সঙ্গে সম্পর্ক ছিন্ন হলেও বিজেপির সঙ্গে তাঁদের যোগ একই রকমের থাকবে। দলের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, “কিন্তু বিজেপির সঙ্গে আমাদের বিহারেও খুব ভাল সম্পর্ক রয়েছে। আমরা এই জুটি এগিয়ে নিয়ে যেতে চাই। আমাদের সম্পর্কে কোনও সমস্যা নেই। নির্বাচনের পরেও বিজেপি ও এলজেপির প্রার্থীরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দেখানো পথেই এগিয়ে যাবেন।” এদিনের বৈঠকে চিরাগ পাসোয়ান ছাড়াও বীণা দেবী, চন্দন সিং, সুরজভান সিং, রাজু তিওয়ারি, প্রিন্স রাজ, কালী পাণ্ডে, আব্দুল খালিদের মতো নেতারা উপস্থিত ছিলেন। শনিবারই হওয়ার কথা ছিল এই বৈঠক। কিন্তু চিরাগ পাসোয়ানের বাবা তথা কেন্দ্রীয় মন্ত্রী রাম বিলাস পাসোয়ান হাসপাতালে ভর্তি হন। শনিবার রাতে দিল্লিতে তাঁর হৃদয়ে অস্ত্রোপচার হয়েছে। এই কথা টুইট করে জানিয়েছেন চিরাগ পাসোয়ান নিজেই। রাম বিলাসের শরীরের ব্যাপারে চিরাগ পাসোয়ানের কাছে খোঁজ নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং প্রমুখ। শনিবার বিহারের মানুষের কাছে আশীর্বাদও চেয়েছেন চিরাগ পাসোয়ান। তিনি বলেন, “এটা আমার আশা নয়, আমার আত্মবিশ্বাস যে বিহারের মানুষ আমাকে আশীর্বাদ করবেন। আমাদের দলের প্রার্থীদের তাঁরা জয়ী করবেন। এর মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত শক্ত করব আমরা।” বেশ কিছুদিন ধরে বিহারে নীতীশ কুমারের সঙ্গে সমস্যা চলছিল চিরাগ পাসোয়ানের। তাই এলজেপির দৃষ্টিভঙ্গি দেখে আগেই ৫০-৫০ আসন ভাগ করে নিয়েছে জেডিইউ ও বিজেপি। বলা হয়েছিল এলজেপি জোটে থাকলে বিজেপির আসন থেকে তাদের ভাগ দেওয়া হবে। কিন্তু তার কিছুক্ষণ পরেই চিরাগ পাসোয়ান জানিয়ে দিলেন বিহারে একাই লড়বেন তাঁরা।

```