Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বিমানে সংক্রমণ এড়াতে কর্মীদের ডায়াপার পরার নির্দেশ চিনের

দ্য ওয়াল ব্যুরো: বিমানকর্মীদের জন্য নয়া নির্দেশিকা জারি করল চিন। বেশি করোনা আক্রান্ত দেশে গেলে সংক্রমণ এড়াতে বিমানকর্মীদের ডায়াপার পরার নির্দেশ দিয়েছে চিনের বিমানমন্ত্রক। তাছাড়া তাদের শৌচাগার ব্যবহার না করারও নির্দেশ দেওয়া হয়েছে। করোনা সংক

বিমানে সংক্রমণ এড়াতে কর্মীদের ডায়াপার পরার নির্দেশ চিনের

শেষ আপডেট: 10 December 2020 11:08

দ্য ওয়াল ব্যুরো: বিমানকর্মীদের জন্য নয়া নির্দেশিকা জারি করল চিন। বেশি করোনা আক্রান্ত দেশে গেলে সংক্রমণ এড়াতে বিমানকর্মীদের ডায়াপার পরার নির্দেশ দিয়েছে চিনের বিমানমন্ত্রক। তাছাড়া তাদের শৌচাগার ব্যবহার না করারও নির্দেশ দেওয়া হয়েছে। করোনা সংক্রমণ ঠেকাতে বিমানকর্মীদের উদ্দেশে একটি ৩৮ পাতার নির্দেশিকা জারি করেছে বিমানমন্ত্রক। সেখানেই এই নির্দেশ দেওয়া হয়েছে। যেসব দেশে আক্রান্তের সংখ্যা অনেক বেশি সেখান থেকে যাতায়াতের জন্য চার্টার্ড বিমান নিয়ে যাওয়ার কথাও বলেছে বিমানমন্ত্রক। যে সব দেশে প্রতি ১০ লাখ জনসংখ্যায় ৫০০ জন বা তার বেশি আক্রান্ত হয়েছেন সেইসব দেশকে বেশি আক্রান্ত দেশ হিসেবে গণ্য করা হয়েছে। বিমানকর্মীদের জন্য এই নির্দেশিকাতেই পার্সোনাল প্রোটেক্টিভ ইক্যুইপমেন্ট বা পিপিই কিটের মধ্যে রাখা হয়েছে ডায়াপার। অবশ্য যে ডায়াপার নষ্ট করা যায় সেগুলিই পরতে হবে কর্মীদের। কর্মীদের যা যা পরতে হবে তা হল
  • মেডিক্যাল প্রোটেক্টিভ মাস্ক
  • ডবল লেয়ার ডিসপোজেবল রাবার গ্লাভস
  • গগলস
  • ডিসপোজেবল ক্যাপস
  • ডিসপোজেবল প্রোটেক্টিভ ক্লথস
  • ডিসপোজেবল শু কভারস
পাইলটরা বাকি সব কিছু পরলেও তাঁদের অবশ্য ডায়াপার পরার দরকার নেই বলেই জানানো হয়েছে নির্দেশিকায়। এছাড়া বিমানের মধ্যেই চারটি জোন আলাদা করার নির্দেশ দেওয়া হয়েছে। বলা হয়েছে, ক্লিন এরিয়া, বাফার জোন, প্যাসেঞ্জার সিটিং এরিয়া ও কোয়ারেন্টাইন এরিয়া এই চার ভাগে বিমানকে ভাগ করে নিতে হবে। বিমানের শেষ তিনটি রো জরুরি কোয়ারেন্টাইন এরিয়া হিসেবে থাকবে। বিশ্বে প্রথম করোনা সংক্রমণ শুরু হয় চিনে। উহানের মাংস বাজার থেকেই তা প্রথম চিনে ও তারপর গোটা বিশ্বে ছড়িয়ে যায়। তার সবথেকে বড় প্রভাব পড়েছিল বিমান চলাচলে। মার্চ মাস থেকে বন্ধ হয়ে গিয়েছিল আন্তর্জাতিক বিমান চলাচল। এখনও দ্বিপাক্ষিক চুক্তি ও বন্দে ভারত মিশনের আওতায় আন্তর্জাতিক বিমান চলাচল করছে ভারত থেকে। চিনে প্রথম সংক্রমণ ছড়ানোয় অনেক দেশই চিনের সঙ্গে বিমান যোগাযোগ বন্ধ করে দিয়েছে। কিছু দেশের সঙ্গে নতুন করে ফের তা শুরু হয়েছে ধীরে ধীরে। তবে তার মাধ্যমে যাতে আরও সংক্রমণ না ছড়ায় তার জন্য এই নির্দেশিকা জারি করল সে দেশের বিমানমন্ত্রক।

```