Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

চলন্ত রিকশায় দোতলার বারন্দা থেকে এসে পড়ল শিশু! দেখুন ভিডিও

দ্য ওয়াল ব্যুরো: রাখে হরি মারে কে! সরু গলির ভিতর দিয়ে রিকশা টেনে আনছেন এক রিকশাচালক। হঠাৎই রিকশার সিটের উপর কী যেন একটা এসে পড়ল। চমকে উঠে পিছনে তাকালেন চালক। ও কী! এ যে একরত্তি এক শিশু। কোথা থেকে বাচ্চাটি রিকশায় এসে পড়ল সেটা আন্দাজ করার আগ

চলন্ত রিকশায় দোতলার বারন্দা থেকে এসে পড়ল শিশু! দেখুন ভিডিও

শেষ আপডেট: 20 October 2019 12:53

দ্য ওয়াল ব্যুরো: রাখে হরি মারে কে! সরু গলির ভিতর দিয়ে রিকশা টেনে আনছেন এক রিকশাচালক। হঠাৎই রিকশার সিটের উপর কী যেন একটা এসে পড়ল। চমকে উঠে পিছনে তাকালেন চালক। ও কী! এ যে একরত্তি এক শিশু। কোথা থেকে বাচ্চাটি রিকশায় এসে পড়ল সেটা আন্দাজ করার আগেই রিকশাচালক দেখলেন আশপাশ থেকে ছুটে এলেন কয়েকজন। রিকশাচালককে ধন্যবাদ জানিয়ে বাচ্চাটিকে কোলে তুলে নিলেন একজন। তারপরেই সটান ছুটলেন হাসপাতালে। রবিবার সংবাদ সংস্থা এএনআই এমনই একটি ভিডিও টুইট করেছে। দেখে বোঝা যাচ্ছে রাস্তায় লাগানো সিসিটিভিতে রেকর্ড হয়েছে ফুটেজ। জানা গিয়েছে, এই ঘটনা মধ্যপ্রদেশের তিকমাগড় জেলার। শিশুটির বাবার নাম আশিস জৈন। আশিসবাবু সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, বাড়ির দোতলার বারান্দায় খেলছিল তাঁর সন্তান। সেখানে ছিলেন পরিবারের আরও অনেকেই। খেলতে খেলতে কখন বাচ্চাটি বারান্দার একদম ধারে পৌঁছে গিয়েছিল খেয়াল করেননি কেউই। আচমকাই টাল সামলাতে না পেরে রেলিং টপকে নীচে পড়ে যায় বাচ্চাটি। গেল গেল রব উঠতেই বাড়ির বাকিরা দেখতে পান সেই সময়েই নীচে এসে দাঁড়িয়েছিল একটি রিকশা। আর সেই রিকশাতেই গিয়ে পড়ে বাচ্চাটি। https://twitter.com/i/status/1185835655009619968 আপাতত হাসপাতালে ভর্তি রয়েছে তিন বছরের বাচ্চাটি। ৩৫ ফুট উঁচু বারান্দা থেকে পড়ে গিয়েছিল বাচ্চাটি। চিকিৎসা চলছে তার। এ যাত্রায় বড় কোনও বিপদ হয়নি। চিকিৎসকরা জানিয়েছেন, সুস্থই রয়েছে বাচ্চাটি। তার সিটি স্ক্যান এবং এক্স রে-ও করা হয়েছে। ওই রিকশাচালককে ধন্যবাদ জানিয়েছেন বাচ্চাটির পরিবারের সকলেই। তিনি না থাকলে সেদিন যে কী হত তা ভেবেই শিউরে উঠছেন সকলে। বাচ্চাটির বাবা আশিস জৈনের কথায়, "ঈশ্বরের দূত হয়ে এসেছিলেন ওই রিকশাচালক। রক্ষা করেছেন আমার সন্তানকে। ওঁকে অসংখ্য ধন্যবাদ।"
পড়ুন দ্য ওয়াল-এর পুজোসংখ্যার বিশেষ লেখা...
https://www.four.suk.1wp.in/pujomagazine2019/%e0%a6%86%e0%a6%97%e0%a7%87-%e0%a6%a4%e0%a7%8b-%e0%a6%86%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%99%e0%a6%be%e0%a6%b2%e0%a6%bf-%e0%a6%b9%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%b9/

```