Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
বিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইন

সুপ্রিম কোর্ট নিযুক্ত কমিটির সমালোচনা, অবশেষে মুখ খুললেন দেশের প্রধান বিচারপতি

দ্য ওয়াল ব্যুরো: কেন্দ্রের নিয়ে আসা তিনটি কৃষি আইন প্রত্যাহারের দাবিতে এক মাসের বেশি সময় ধরে দিল্লি সীমান্তে বিক্ষোভ দেখাচ্ছেন কৃষকরা। ইতিমধ্যেই কেন্দ্রের সঙ্গে নয় দফা বৈঠক হয়েছে তাদের। কিন্তু কোনও সমাধান সূত্র বের হয়নি। এর মধ্যেই এই আলোচনা

সুপ্রিম কোর্ট নিযুক্ত কমিটির সমালোচনা, অবশেষে মুখ খুললেন দেশের প্রধান বিচারপতি

শেষ আপডেট: 20 January 2021 03:14

দ্য ওয়াল ব্যুরো: কেন্দ্রের নিয়ে আসা তিনটি কৃষি আইন প্রত্যাহারের দাবিতে এক মাসের বেশি সময় ধরে দিল্লি সীমান্তে বিক্ষোভ দেখাচ্ছেন কৃষকরা। ইতিমধ্যেই কেন্দ্রের সঙ্গে নয় দফা বৈঠক হয়েছে তাদের। কিন্তু কোনও সমাধান সূত্র বের হয়নি। এর মধ্যেই এই আলোচনার জন্য একটি কমিটি তৈরি করে দিয়েছে সুপ্রিম কোর্ট। যতদিন না এই কমিটি নিজেদের রিপোর্ট দিচ্ছে ততদিন কৃষি আইনগুলিতে নিষেধাজ্ঞা জারি হয়েছে। কিন্তু এই কমিটি নিয়েও প্রশ্ন তুলেছেন কৃষকরা। সমালোচনার মাঝে এবার মুখ খুললেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এস এ বোবদে। মঙ্গলবার সংবাদমাধ্যমের সামনে প্রধান বিচারপতি বলেন, “আমরা একটা বিষয় লক্ষ্য করছি। মানুষের মনে গণতন্ত্রের প্রতি আস্থা কমছে ও ভুল বোঝার প্রবণতা বাড়ছে। আমরা একটা কমিটি বানিয়েছি এবং কমিটির সদস্যদের যদি কোনও মনোভাব থাকে, তার মানে এই নয় তাদের কমিটিতে রাখা যাবে না।” বোবদে প্রশ্ন করেছেন, কেন অতীতে সদস্যদের কোনও মনোভাবের জন্য তাঁদের কমিটি থেকে বাদ দেওয়া হবে। তিনি বলেন, “ঠিক আছে সদস্যদের একটা মনোভাব আছে। সেই মনোভাব বদলের দায়িত্ব আপনাদের। কিন্তু তার জন্য কেন তাঁদের কমিটি থেকে বাদ দেওয়া হবে। কারও কোনও বিষয়ে নিজস্ব মতামত রয়েছে বলে তাকে কমিটি থেকে বাদ দেওয়া যায় না। কারণ তারা বিচারক নন।” গত সপ্তাহে কৃষি আইন নিয়ে বিক্ষোভের মাঝে তিনটি আইনে নিষেধাজ্ঞা জারি করে দেশের শীর্ষ আদালত। বলা হয় সুপ্রিম কোর্ট নিযুক্ত কমিটি এই বিষয়ে কথা বলবে। তারপরে তারা রিপোর্ট জমা দেবে। সেই রিপোর্টের উপর ভিত্তি করে নিজেদের মতামত জানাবে আদালত। কিন্তু সুপ্রিম কোর্টের তরফে যে চার সদস্যের কমিটি তৈরি করা হয় তাদের বিরোধিতা করেন কৃষকরা। প্রধান বিরোধী দল কংগ্রেসও বিরোধিতা করে। সবার অভিযোগ, এই চারজনই কৃষি আইন হওয়ার সময় আইনের সমর্থন করেছিল। তাই তাঁরা আইনের পক্ষেই নিজেদের মতামত জানাবে বলেই জানিয়েছেন কৃষকরা। সেই বিষয়েই এবার নিজের মতামত দিলেন প্রধান বিচারপতি।

```