Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

নগ্ন ছবি পাঠালেই মিলবে পাঁচতারা হোটেলে চাকরি, যুবতীর অভিযোগে গ্রেফতার আইটি কর্মী

দ্য ওয়াল ব্যুরো: পাঁচতারা হোটেলে চাকরি দেওয়ার নাম করে মেয়েদের নগ্ন ছবি পাঠানোর প্রস্তাব দিতেন এক সফটওয়্যার কোম্পানির কর্মী। এই করে বেশ কয়েকজন যুবতীর কাছ থেকে ছবিও নেন তিনি। অবশেষে এক যুবতীর করা অভিযোগের ভিত্তিতে পুলিশ গ্রেফতার করেছে তাঁকে।

নগ্ন ছবি পাঠালেই মিলবে পাঁচতারা হোটেলে চাকরি, যুবতীর অভিযোগে গ্রেফতার আইটি কর্মী

শেষ আপডেট: 25 August 2019 07:20

দ্য ওয়াল ব্যুরো: পাঁচতারা হোটেলে চাকরি দেওয়ার নাম করে মেয়েদের নগ্ন ছবি পাঠানোর প্রস্তাব দিতেন এক সফটওয়্যার কোম্পানির কর্মী। এই করে বেশ কয়েকজন যুবতীর কাছ থেকে ছবিও নেন তিনি। অবশেষে এক যুবতীর করা অভিযোগের ভিত্তিতে পুলিশ গ্রেফতার করেছে তাঁকে। ঘটনাটি চেন্নাইয়ের। পুলিশ সূত্রে খবর, একটি নামকরা কোম্পানির সফটওয়্যার ইঞ্জিনিয়ার প্রদীপ অনেক মেয়েকে প্রস্তাব দিতেন, পাঁচতারা হোটেলে চাকরি দেওয়া হবে। তার বদলে তাঁদের নগ্ন ছবি পাঠানোর কথা বলা হয়। কয়েকদিন আগে এক যুবতী এসে পুলিশে অভিযোগ দায়ের করেন। তারপরেই ২২ অগস্ট প্রদীপকে গ্রেফতার করে পুলিশ। তাঁর ফোন ঘেঁটে একাধিক মেয়ের প্রায় ৬০টি নগ্ন ছবি পেয়েছে পুলিশ। মিয়াপুরের সার্কেল ইন্সপেক্টর এস ভেঙ্কটেশ জানিয়েছেন, ওই যুবতী পুলিশের কাছে অভিযোগ করে জানান, 'বেশ কয়েকদিন আগে তাঁর সঙ্গে যোগাযোগ হয় প্রদীপের। প্রদীপ তাঁকে বলেন, একটা নামকরা পাঁচতারা হোটেলে ভালো কাজ আছে। কিন্তু কাজ পাওয়ার আগে তাঁকে কিছু ছবি পাঠাতে হবে। প্রথমে সাধারণ ছবি পাঠাতে বললেও কয়েকদিন পরে প্রদীপ তাঁকে বলেন, হোটেলের কর্তারা তাঁর শরীরের গঠন জানতে চান। কারণ এই ধরণের কাজে শারীরিক গঠন ভালো হওয়া খুব প্রয়োজন। তাই তাঁকে নগ্ন ছবি পাঠাতে হবে। প্রদীপকে বিশ্বাস করে তাঁকে ছবিও পাঠান ওই যুবতী। তারপরেই নাকি যোগাযোগ করা বন্ধ করে দেন প্রদীপ।' জেরার মুখে প্রদীপ জানিয়েছেন, একাধিক যুবতীকে এ ভাবে ফাঁসিয়ে তাদের কাছ থেকে ছবি নিয়েছেন তিনি। সেইসব ছবি ইন্টারনেটে ছেড়ে টাকা কামানোর পরিকল্পনা ছিল তাঁর। তা ছাড়াও সেই সব ছবি ব্যবহার করে ওই যুবতীদের ব্ল্যাকমেল করারও ফন্দি আঁটছিলেন প্রদীপ।
আইপিসি-র একাধিক ধারায় প্রদীপের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে পুলিশ। কাদের কাদের তিনি ফাঁসিয়েছিলেন, তাঁদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছে পুলিশ।

```