Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

চন্দ্রযানের ধ্বংসাবশেষ অবশেষে খুঁজে পেল নাসা, নেপথ্যে চেন্নাইয়ের ইঞ্জিনিয়ার

দ্য ওয়াল ব্যুরো: চন্দ্রযানের ধ্বংসাবশেষ খুঁজে পেল মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা ‘নাসা’। মঙ্গলবার সকালে সেই ছবি প্রকাশও করে নাসা জানিয়েছে, তাদের কৃত্রিম উপগ্রহ চাঁদ পরিক্রমা করার সময়েই চন্দ্রযান-২ এর ল্যান্ডার বিক্রমের টুকরো দেখতে পেয়েছে। বি

চন্দ্রযানের ধ্বংসাবশেষ অবশেষে খুঁজে পেল নাসা, নেপথ্যে চেন্নাইয়ের ইঞ্জিনিয়ার

শেষ আপডেট: 3 December 2019 03:38

দ্য ওয়াল ব্যুরো: চন্দ্রযানের ধ্বংসাবশেষ খুঁজে পেল মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা ‘নাসা’। মঙ্গলবার সকালে সেই ছবি প্রকাশও করে নাসা জানিয়েছে, তাদের কৃত্রিম উপগ্রহ চাঁদ পরিক্রমা করার সময়েই চন্দ্রযান-২ এর ল্যান্ডার বিক্রমের টুকরো দেখতে পেয়েছে। বিক্রম ল্যান্ডারের ভাঙা অংশ ছড়িয়ে ছিটিয়ে ছিল। https://twitter.com/NASA/status/1201597561720725506?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1201597561720725506&ref_url=https%3A%2F%2Fwww.news18.com%2Fnews%2Findia%2Fchandrayaan-2-nasa-finds-vikram-landers-debris-strewn-on-the-moons-surface-tweets-image-2409175.html প্রসঙ্গত, গত ৭ সেপ্টেম্বর ভারতীয় সময় মধ্যরাতে চাঁদে নামার কথা ছিল চন্দ্রযান ২-এর। কিন্তু নির্ধারিত সময়ের কয়েক সেকেন্ড আগে থেকে বিক্রম ল্যান্ডারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ইসরোর গবেষকদের ধারনা যে চাঁদের মাটিতে হার্ড ল্যান্ড করেছিল বিক্রম। অর্থাৎ যে গতিতে নামার কথা ছিল তার থেকে বেশি গতিতে নেমেছিল। ফলে চাঁদের মাটিতে ধাক্কা খেয়ে ক্ষতিগ্রস্ত হয় ল্যান্ডার। তার ফলেই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

আরও পড়ুন ‘আমিই খুঁজে পেয়েছি বিক্রম ল্যান্ডার’, চেন্নাইয়ের এই ইঞ্জিনিয়ারই চন্দ্রযানের খোঁজ দিয়েছিলেন নাসাকে

নাসার লুনার রেকনিসেন্স অরবিটার তথা এলআরও-এর তোলা ছবি সোশাল মিডিয়াতেও প্রকাশ করা হয়েছে। ল্যান্ডের ফলে কী ধরনের অভিঘাত হয়েছিল এবং কী ভাবে ধ্বংসাবশেষ ছড়িয়ে রয়েছে সেটাই দেখা যাচ্ছে ছবিতে। একটি বিবৃতিতে নাসা জানিয়েছে, চেন্নাইয়ের ইঞ্জিনিয়ার সন্মুগ সুব্রহ্মণ্যম প্রথমে ধ্বংসাবশেষ চিহ্নিত করেন। বিক্রম ল্যান্ডার যেখানে ক্র্যাশ ল্যান্ড করেছিল তার উত্তর পশ্চিম দিকে একটা বড় উজ্জ্বল পিকসেল প্রথমে চিহ্নিত করেন তিনি। এর পরই সন্মুগ লুনার রেকনিসেন্স অরবিটার প্রজেক্টের দায়িত্বে থাকা গবেষকদের সঙ্গে যোগাযোগ করেন। তাঁর কথা শোনার পরই ওই প্রজেক্ট টিম চন্দ্রযান নামার আগের ও পরের ছবির তুলনা করে বুঝতে পারে ওটা ল্যান্ডারই ধ্বংসাবশেষ। প্রথম ছবিতে অবশ্য সবকিছু পরিষ্কার ভাবে ধরা পড়েনি। কারণ, যেখানে বিক্রম ক্র্যাশ ল্যান্ড করেছিল সেখানে বিশেষ আলো ছিল না তখন। তাই পরবর্তীকালে অক্টোবরের ১৪ ও ১৫ তারিখ এবং নভেম্বরের ১১ তারিখ আরও কয়েকটি ছবি তোলা হয় নাসার কৃত্রিম উপগ্রহ থেকে। তার পরই এ ব্যাপারে নিশ্চিত হন নাসার মহাকাশ গবেষকরা।

```