Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

চন্দ্রবাবুকে কোয়ারেন্টাইনে যেতে হবে, দাবি তুলল জগনের দল

দ্য ওয়াল ব্যুরো: অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা তেলগু দেশম পার্টির প্রধান চন্দ্রবাবু নায়ডুকে নিয়ে হঠাৎ হইচই! অন্ধ্রপ্রদেশের শাসকদল ওয়াইএসআর কংগ্রেস দাবি তুলল, চন্দ্রবাবুকে কোয়ারেন্টাইনে যেতে হবে! লকডাউনের আগে দলের কাজে তেলেঙ্গানা

চন্দ্রবাবুকে কোয়ারেন্টাইনে যেতে হবে, দাবি তুলল জগনের দল

শেষ আপডেট: 26 May 2020 10:44

দ্য ওয়াল ব্যুরো: অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা তেলগু দেশম পার্টির প্রধান চন্দ্রবাবু নায়ডুকে নিয়ে হঠাৎ হইচই! অন্ধ্রপ্রদেশের শাসকদল ওয়াইএসআর কংগ্রেস দাবি তুলল, চন্দ্রবাবুকে কোয়ারেন্টাইনে যেতে হবে! লকডাউনের আগে দলের কাজে তেলেঙ্গানার হায়দরাবাদে গিয়েছিলেন টিডিপি প্রধান। তারপর সেখানেই আটকে পড়েছিলেন তিনি। সোমবার হায়দরাবাদ থেকে সড়ক পথে অন্ধ্রপ্রদেশের অমরাবতীতে ফেরেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। বিরাট কনভয় অমরাবতীতে পৌঁছনোর পর কয়েকশ দলীয় সমর্থক তাঁকে অভ্যর্থনা জানাতে পৌঁছে যান। সামাজিক দূরত্বের শর্ত শিকেয় ওঠে চন্দ্রবাবুর অভ্যর্থনা ঘিরে। ওই জমায়েতে অনেকের মাস্ক ছিল না বলেও অভিযোগ। অন্ধ্রের মুখ্যমন্ত্রী জগনমোহন রেড্ডির দলের শীর্ষ সারির নেতা গাডিকোটা শ্রীকান্ত রেড্ডি তীব্র সমালোচনা করেন চন্দ্রবাবুর। তিনি বলেন, "৩১ মে পর্যন্ত সারা দেশে লকডাউন চলছে। সামাজিক দূরত্বের শর্ত সারা দেশে বাধ্যতামূলক। সেখানে একজন প্রাক্তন মুখ্যমন্ত্রী কিনা লোক জমায়েত করে অভ্যর্থনা নিচ্ছেন! এই সংকটের সময়ে এর চেয়ে দায়িত্বজ্ঞানহীনের মতো কাজ আর কিছুই হতে পারে না।" রেড্ডি আরও বলেন, "করোনা সংক্রমণে হায়দরাবাদ রেড জোন। চন্দ্রবাবু সেখান থেকে ফিরেছেন। তাই তাঁকে কোয়ারেন্টাইনে যেতে হবে।" তাঁর অভিযোগ, এই সময়েও টিডিপি সভাপতি শুধুই রাজনীতি করেছেন। হায়দরাবাদে বসে জুম কলের মাধ্যমে রাজনৈতিক উস্কানি দিয়েছেন। প্রসঙ্গত, বিশাখাপত্তনমে এলজি পলিমার কারখানায় গ্যাস দুর্ঘটনা নিয়ে জুম কলে জগন সরকারের তীব্র সমালোচনা করেছিলেন বাবু। ২০০৩ সালে আলিপিরিতে মাওবাদী তথা জনযুদ্ধ গোষ্ঠী চন্দ্রবাবুর উপর হামলার চেষ্টা করেছিল। তারপর থেকে এই নেতা জেড প্লাস ক্যাটেগরির নিরাপত্তা পান। গতকাল টয়োটা ফরচুনার, টাটা সাফারি-সহ ১৩ এসইউভি-র কনভয় নিয়ে হায়দরাবাদ থেকে অন্ধ্রপ্রদেশে আসেন চন্দ্রবাবু। আগামী কাল, বুধবার তিনি বিশাখাপত্তনম যেতে পারেন বলেজানা গিয়েছে। কিন্তু অন্ধ্র সরকার তাঁকে অনুমতি দেয় কিনা সেটাই দেখার।

```