Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল

লকডাউনের ফলে ভারতে কোভিড ১৯ ডাবলিং রেট ৩ থেকে ৮.৬ দিন হয়েছে, জানালেন এনসিডিসি-র চেয়ারম্যান

দ্য ওয়াল ব্যুরো: ভারতে করোনা সংক্রমণের বর্তমান পরিস্থিতি যে অনেকটাই নিয়ন্ত্রণে রয়েছে তা বারবার জানাচ্ছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। সেই বিষয়ে তথ্যও দেওয়া হয়েছে। দেশের সংক্রমণের ডাবলিং রেট বা বৃদ্ধি দ্বিগুণ হওয়ার হার যে ক্রমাগত বাড়ছে তা আগেই

লকডাউনের ফলে ভারতে কোভিড ১৯ ডাবলিং রেট ৩ থেকে ৮.৬ দিন হয়েছে, জানালেন এনসিডিসি-র চেয়ারম্যান

শেষ আপডেট: 24 April 2020 12:15

দ্য ওয়াল ব্যুরো: ভারতে করোনা সংক্রমণের বর্তমান পরিস্থিতি যে অনেকটাই নিয়ন্ত্রণে রয়েছে তা বারবার জানাচ্ছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। সেই বিষয়ে তথ্যও দেওয়া হয়েছে। দেশের সংক্রমণের ডাবলিং রেট বা বৃদ্ধি দ্বিগুণ হওয়ার হার যে ক্রমাগত বাড়ছে তা আগেই জানিয়েছে স্বাস্থ্যমন্ত্রক। সেই ডাবলিং রেট গত এক মাস অর্থাৎ লকডাউন পিরিয়ডে কতটা বেড়েছে তা জানানো হল এবার। শুক্রবার সাংবাদিক বৈঠকে একথা জানান ন্যাশনাল সেন্টার ফর ডিজিজ কন্ট্রোলের ডিরেক্টর ডক্টর সুজিত কুমার। তিনি বলেন, “এই লকডাউনের সরাসরি প্রভাব পড়েছে ভারতে করোনা সংক্রমণের ডাবলিং রেট-এ। ২১ মার্চ ভারতে কোভিড ১৯ ডাবলিং রেট ছিল ৩ দিন। তারপরে লকডাউনের ফলে তা ধীরে ধীরে বেড়ে ৮.৬ দিন হয়েছে।” শেষ তিনদিনের হিসেব করলে এই ডাবলিং রেট ১০ দিন হয়েছে বলে জানিয়েছেন তিনি।

আরও পড়ুন কোভিডে আক্রান্তের মৃত্যুর কারণ যেভাবে নির্ধারণ করছে রাজ্য, তাতে সন্তুষ্ট নয় আন্তঃমন্ত্রক টিম, ব্যাখ্যা চেয়ে মুখ্যসচিবকে চিঠি

লকডাউনের মধ্যে কী ভাবে আক্রান্তের সংখ্যা দ্বিগুণ হওয়ার সময় বেড়েছে তা একটা সপ্তাহভিত্তিক হিসেব দিয়ে দেখান ডক্টর সুজিত কুমার। তিনি বলেন, “লকডাউনের প্রথম সপ্তাহ অর্থাৎ ২৪ থেকে ৩০ মার্চ ভারতে আক্রান্তের সংখ্যা ছিল ১২৫১। এই সময় ডাবলিং রেট বেড়ে হয়েছিল ৫.২। পরের সপ্তাহ অর্থাৎ ৩১ মার্চ থেকে ৬ এপ্রিল ডাবলিং রেট ফের কমে যায়। কারণ সেই সময় তবলিঘি জামাত সদস্যদের বিষয়টি সামনে আসে। আক্রান্তের সংখ্যা বেড়ে হয় ৪৪২১। তখন ডাবলিং রেট হয় ৪.২। তৃতীয় সপ্তাহে অর্থাৎ ৭ থেকে ১৩ এপ্রিল আক্রান্তের সংখ্যা হয় ১০৩৬৩। ডাবলিং রেট বেড়ে হয় ৬.০। আর শেষ সপ্তাহ অর্থাৎ ১৪ থেকে ২০ এপ্রিল আক্রান্তের সংখ্যা দাঁড়ায় ১৮৬০১। ডাবলিং রেট হয় ৮.৬ দিন।” Image শুধুমাত্র ডাবলিং রেট বাড়া নয়, কোভিড সংক্রমণের গ্রোথ রেট যে অনেক কমেছে সেটাও পরিসংখ্যান দিয়ে দেখানো হয় এদিন। একটা গ্রাফের সাহায্যে দেখানো হয়, ২৩ মার্চ থেকে কী ভাবে এতদিন ভারতে সংক্রমণ বেড়েছে। যদি লকডাউন না হত তাহলে সংক্রমণ কী ভাবে বাড়ত সেটাও দেখানো হয়েছে এই গ্রাফে। Image

```